
নিজস্ব প্রতিনিধি,ঈদগাঁও :- কক্সবাজারের ঈদগাঁওয়ের নাসী খালে ড্রেজার মেশিন বসিয়ে অবৈধভাবে বালি উত্তোলনের অভিযোগে ৫০ হাজার টাকা জরিমানাও ড্রেজার মেশিন জব্দ করা হয়েছে।সোমবার (২ নভেম্বর) সকাল ১১টায় ঈদগাঁও স্টেশনের ব্রিকফিল্ড সংলগ্ন এলাকায় এই অভিযান পরিচালনা করেন ঈদগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মংচিংনু মারমা।অভিযানে মেসার্স মিতু আনু মিয়া সিকদারের ছেলে হুমায়ুন করিম সিকদারকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয় এবং ঘটনাস্থল থেকে ড্রেজার মেশিনটি জব্দ করা হয়। তবে হুমায়ুন করিম সিকদার দাবি করেন, ড্রেজার মেশিনটি তার নয়।এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন,ঈদগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোহেল জাহান চৌধুরীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।পরিবেশ এবং জনস্বার্থ রক্ষার্থে অবৈধ বালি উত্তোলনের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও প্রশাসন সূত্রে জানা যায়
