খুলনা, বাংলাদেশ | ১৯শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ | ৪ঠা নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  সুন্দরবনে কোস্ট গার্ডের পৃথক অভিযানে অস্ত্র-গোলাবারুদ উদ্ধার, ডাকাতদের কবল থেকে ৫ জেলে জীবিত উদ্ধার
  কেশবপুরে জাতীয় দৈনিক অগ্রযাত্রা প্রতিদিন পত্রিকার প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
  ডুমুরিয়ায় জলদস্যু আব্দুর রহমানের বাড়িতে অভিযান, পরিত্যক্ত পাইপগান উদ্ধার
  মাননীয় প্রধানমন্ত্রীর খুলনা জেলায় আগমন উপলক্ষে নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করতে বিভিন্ন স্থান পরিদর্শন: খুলনা জেলা পুলিশ সুপার
  সাতক্ষীরার কালীগঞ্জে ১০০ বোতল উইনকেরেক্সসহ দুই মাদক কারবারি গ্রেফতার
  কাশিয়ানীতে ১ হাজার ৩৮০ পিস ইয়াবা ও ৭০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার।
  মাদক সংক্রান্ত বিরোধে খুলনায় যুবককে চাপাতি দিয়ে কুপিয়ে জখম
  নতুন গ্যাসকূপের সন্ধান, মজুদ ৯৭.৬৯ বিলিয়ন ঘনফুট
  খুলনার রূপসা নদী থেকে দুই ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার 
  আশুলিয়ায় শ্রমিক-পুলিশ সংঘর্ষ, টিয়ারশেল নিক্ষেপআশুলিয়ায় শ্রমিক-পুলিশ সংঘর্ষ, টিয়ারশেল নিক্ষেপ

পাইকগাছায় বিনা মূল্যে চক্ষু ক্যাম্প, চিকিৎসা পেলেন ৩৫০ জন

[ccfic]

মোঃ শফিয়ার রহমান পাইকগাছা (খুলনা )প্রতিনিধি।: –খুলনার পাইকগাছায় বিনা মূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত কপিলমুনি সহচরী বিদ্যামন্দির স্কুল অ্যান্ড কলেজে এ ক্যাম্পের আয়োজন করে সাতক্ষীরার গ্রামীণ চক্ষু হাসপাতাল।ক্যাম্পের উদ্বোধন করেন খুলনা জেলা বিএনপির সদস্য ও কপিলমুনি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো. শাহাদাৎ হোসেন ডাবলু। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কপিলমুনি ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি শেখ আনোয়ারুল ইসলাম।এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কপিলমুনি সিটি প্রেসক্লাবের সভাপতি ও কেকেএসপির আহ্বায়ক এম আজাদ হোসেন, হরিঢালী ইউনিয়ন বিএনপির সাবেক সহসভাপতি মো. শহিদুল ইসলাম, সাবেক সহসম্পাদক মীর শাফায়েত হোসেন (সাবান আলী), সাবেক সাংগঠনিক সম্পাদক কাশেম জোয়াদ্দার এবং বিএনপি নেতা আব্দুল মজিদ গাজী প্রমুখ।আয়োজকেরা জানান, ক্যাম্পে, কপালমুনি, হরিঢালী, পাইকগাছা, তালা ও ডুমুরিয়া উপজেলা থেকে আসা নারী-পুরুষ রোগীদের চিকিৎসাসেবা দেওয়া হয়। আরাফাত রহমানের নেতৃত্বে অভিজ্ঞ চিকিৎসকদের একটি দল মোট ৩৫০ জন রোগীকে চক্ষু চিকিৎসা ও পরামর্শ প্রদান করেন।ক্যাম্পে রোগীদের বিনা মূল্যে ডায়াবেটিস পরীক্ষা, চোখের ছানি পরীক্ষা ও প্রয়োজনীয় চিকিৎসাসেবা দেওয়া হয়। পরীক্ষা-নিরীক্ষার পর ছানি অস্ত্রোপচারের জন্য ৭৫ জন রোগীকে প্রাথমিকভাবে বাছাই করা হয়েছে। পাশাপাশি রোগীদের মধ্যে বিনা মূল্যে চশমা ও ওষুধ বিতরণ করা হয়।বাছাই করা রোগীদের বিনা মূল্যে ছানি অস্ত্রোপচারের জন্য গ্রামীণ চক্ষু হাসপাতালের নিজস্ব ব্যবস্থাপনায় সাতক্ষীরায় নেওয়া হবে বলে আয়োজকেরা জানান প্রেরক মোঃ শফিয়ার রহমান।পাইকগাছা খুলনা প্রতিনিধি।০১৭১২-৩৩৩১৯৫

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT