খুলনা, বাংলাদেশ | ৩০শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৪ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  ডুমুরিয়া খর্নিয়ায় মামলা-হামলার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ সমাবেশ
  খুলনায় ইউপি নির্বাচনী হাওয়া বইতে শুরু করেছে।চেয়ারম্যান প্রার্থী মতলেবুর রহমান মিতুল এর উঠান বৈঠক অনুষ্ঠিত।
  কয়রার কাছারি বাড়ীর বটতলায় ১০দিন ব্যাপী বৃক্ষ মেলা অনুষ্ঠিত।
  আলী আসগর লবীর দ্রুত সুস্থতা কামনায় রংপুর ইউনিয়ন বিএনপির দোয়া মাহফিল
  ঈদগাঁওতে নতুন পর্যটন স্পট মাইজ পাড়া ভিউ পয়েন্টে বিনোদন প্রেমীদের ভীড় 
  ডুমুরিয়ার ১৪ ইউনিয়নে সবুজ বনায়ন কর্মসূচি ডুমুরিয়া ফাউন্ডেশনের উদ্যোগে বৃক্ষরোপণ শুরু
  দাকোপের ব্র‍্যাকের উদ্যোগে ফ্রী মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত
  জালালাবাদে মোহাম্মদিয়া রওদ্বাতুত তাকওয়া মাদ্রাসায় হিফজ সবক অনুষ্ঠান সম্পন্ন
  বিল ডাকাতিয়ায় হাঁটুপানিতে জনজীবন, নৌকায় স্কুলে শিশুরা খাবার-পানি ও গোখাদ্য সংকট, স্থায়ী জলাবদ্ধতা নিরসনের দাবি
  অপুষ্টিতে আক্রান্ত শিশুর পরিবারের মধ্যে পুষ্টি সচেতনতা বৃদ্ধি এবং জীবনমান উন্নয়নের লক্ষ্যে সেমিনারে: খুলনা জেলা প্রশাসক  

শিক্ষার্থীদের হাতে সবুজের চারা, মিলনী বালিকা বিদ্যালয়ে বৃক্ষরোপণ গাছ লাগানোর মধ্য দিয়ে সবুজ ভবিষ্যতের প্রত্যয়—বিদ্যালয় উন্নয়ন নিয়েও আলোচনা

[ccfic]

ডুমুরিয়া, জি. এম. ফিরোজ

সবুজে সাজবে বিদ্যালয়, শিক্ষার্থীদের হাতেই গড়ে উঠবে আগামীর পরিবেশবান্ধব প্রজন্ম—এ প্রত্যয়ে খুলনার ডুমুরিয়া উপজেলার আর.আর.জি.জি.টি. মিলনী বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে সোমবার (১৪ সেপ্টেম্বর) বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে।কর্মসূচির উদ্বোধন করেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও ইউনিয়নের সাবেক চেয়ারম্যান গাজী তফসীর আহমেদ। উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিএম কামাল হোসেন।এ সময় গাজী শাহেদুজ্জামান বাবু, অনাদি মোহন মন্ডল, বি.এম. সাদেকুল ইসলাম, অঘোর মন্ডল, তপন মন্ডল, দীপক বিশ্বাস, অতীশ টিকেদার, গোলাম মোস্তফা, বিমল মন্ডল, ফাল্গুনী কীর্তনীয়া, মুক্তা শেখ, ইউপি সদস্য গোলাম রব্বানী, জয়দেব রায়, সত্য প্রসাদ জোয়াদ্দার, শেখ আহাদুল, শেখ আসাদুজ্জামান, গোলাম কিবরিয়া, এস.এম. মমতাজ, ডাঃ রঞ্জন কুমার রায়, পুরাঞ্জয় কবিরাজ, বীর মুক্তিযোদ্ধা বিকাশ রায় ও দিলীপ কুমার রায়সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।অনুষ্ঠানে বিদ্যালয়ের সার্বিক উন্নয়ন নিয়ে আলোচনা শেষে মাঠে গাছের চারা রোপণ করা হয়। পরে সভাপতি গাজী তফসীর আহমেদ শিক্ষার্থীদের মাঝে একটি করে গাছের চারা বিতরণ করেন।বক্তারা বলেন, একটি চারা শুধু একটি গাছ নয়—এটি ভবিষ্যৎ প্রজন্মের জন্য নির্মল বাতাস, ছায়া ও নিরাপদ পরিবেশের অঙ্গীকার। শিক্ষার্থীদের মধ্যে বৃক্ষপ্রেম ও পরিবেশ সচেতনতা গড়ে তুলতেই এ উদ্যোগ।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT