খুলনা, বাংলাদেশ | ৩০শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৪ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  ডুমুরিয়া খর্নিয়ায় মামলা-হামলার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ সমাবেশ
  খুলনায় ইউপি নির্বাচনী হাওয়া বইতে শুরু করেছে।চেয়ারম্যান প্রার্থী মতলেবুর রহমান মিতুল এর উঠান বৈঠক অনুষ্ঠিত।
  কয়রার কাছারি বাড়ীর বটতলায় ১০দিন ব্যাপী বৃক্ষ মেলা অনুষ্ঠিত।
  আলী আসগর লবীর দ্রুত সুস্থতা কামনায় রংপুর ইউনিয়ন বিএনপির দোয়া মাহফিল
  ঈদগাঁওতে নতুন পর্যটন স্পট মাইজ পাড়া ভিউ পয়েন্টে বিনোদন প্রেমীদের ভীড় 
  ডুমুরিয়ার ১৪ ইউনিয়নে সবুজ বনায়ন কর্মসূচি ডুমুরিয়া ফাউন্ডেশনের উদ্যোগে বৃক্ষরোপণ শুরু
  দাকোপের ব্র‍্যাকের উদ্যোগে ফ্রী মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত
  জালালাবাদে মোহাম্মদিয়া রওদ্বাতুত তাকওয়া মাদ্রাসায় হিফজ সবক অনুষ্ঠান সম্পন্ন
  বিল ডাকাতিয়ায় হাঁটুপানিতে জনজীবন, নৌকায় স্কুলে শিশুরা খাবার-পানি ও গোখাদ্য সংকট, স্থায়ী জলাবদ্ধতা নিরসনের দাবি
  অপুষ্টিতে আক্রান্ত শিশুর পরিবারের মধ্যে পুষ্টি সচেতনতা বৃদ্ধি এবং জীবনমান উন্নয়নের লক্ষ্যে সেমিনারে: খুলনা জেলা প্রশাসক  

বিশিষ্ট সমাজসেবক মহাতাফ বিশ্বাসের জানাজা সম্পন্ন!জ্বরে অসুস্থ হয়ে খুলনা নেওয়ার পথে মৃত্যু—থুকড়ায় শোকে স্তব্ধ স্বজন-এলাকাবাসী

[ccfic]

ডুমুরিয়া,নিজস্ব প্রতিনিধি জি. এম. ফিরোজ

থুকড়া গ্রামের পরিচিত মাটি কাটা সরদার মোঃ মহাতাফ বিশ্বাসের জানাজা নামাজ সম্পন্ন হয়েছে। তার মৃত্যুতে পরিবার, স্বজন ও এলাকাবাসীর মাঝে নেমে এসেছে গভীর শোকের ছায়া।জানা গেছে, গতকাল রবিবার বিকেল ৫টার দিকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মহাতাফ বিশ্বাসের মৃত্যু হয়। তিনি প্রায় তিন দিন ধরে জ্বরে ভুগছিলেন। শারীরিক অবস্থার অবনতি হলে স্বজনরা তাকে উন্নত চিকিৎসার জন্য খুলনায় নিয়ে যাওয়ার উদ্যোগ নেন। তবে হাসপাতালে পৌঁছানোর আগেই পথিমধ্যে তার মৃত্যু হয়।মহাতাফ বিশ্বাসের জানাজা নামাজ সোমবার (১৪ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টায় থুকড়া বাজার কেন্দ্রীয় জামে মসজিদে অনুষ্ঠিত হয়। জানাজায় পরিবারের সদস্য, আত্মীয়-স্বজন, প্রতিবেশী, ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।জানাজা শেষে তার মরদেহ পারিবারিক কবরস্থানে দাফন করা হয় বলে পারিবারিক সূত্রে জানা গেছে।মহাতাফ বিশ্বাস এলাকায় মাটি কাটা সরদার হিসেবে পরিচিত ছিলেন। তার আকস্মিক মৃত্যুতে থুকড়া গ্রামসহ আশপাশের এলাকায় শোকের আবহ তৈরি হয়েছে। শেষবারের মতো তাকে বিদায় জানাতে জানাজায় মানুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।স্বজন ও এলাকাবাসী মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে মহান আল্লাহর কাছে দোয়া করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT