খুলনা, বাংলাদেশ | ২০শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ | ৪ঠা সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  ডুমুরিয়ায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনে রঘুনাথপুর ইউনিয়নে প্রস্তুতি সভা
  ডুমুরিয়ার ১৮ মাইল বাজারে এমপি লবি ও তার সহধর্মিণীর রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল
  খর্নিয়া হাইস্কুলে সাবেক ছাত্রদল নেতা মোজাহিদ সভাপতি নির্বাচিত
  কেশবপুর প্রেসক্লাবের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
  সুনামগঞ্জের লাউড়েরগর গ্রামে আসাদ মিয়ার ঘর থেকে ৩০০ বোতল ফেনসিডিল,ফোসকাসহ ভারতীয় পণ্য জব্দ।
  খুলনা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে KU Insiders-এর টানা ৩য় বারের মতো বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত:
  খুলনায় মাদক ও আধিপত্য বিস্তারের দ্বন্দ্বে জোড়া খুন, গ্রেপ্তার ৩
  জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে নবনিযুক্ত মন্ত্রীদের শ্রদ্ধা
  ভারতীয় মোটরসাইকেলসহ চোরাচালান চক্রের ৯ সদস্য গ্রেপ্তার
  মার্কিন সেনাবাহিনীতে যোগ দিলেন হাজীগঞ্জের জুম্মান

ঈদগাঁওতে নিজস্ব অর্থায়নে বাজার পরিচ্ছন্নতা কার্যক্রমে গুন্নুর প্রশংসনীয় উদ্যোগ

[ccfic]

এম আবু হেনা সাগর,ঈদগাঁও 

দক্ষিণ চট্টলার বৃহৎ বানিজ্যিক কেন্দ্র ঈদগাঁওর চাউল বাজারের পরিবেশ পরিচ্ছন্ন ও সুন্দর রাখতে প্রশংসনীয় উদ্যোগ নিয়েছেন ব্যবসায়ী মাহমুদুল করিম গুন্নু। তাঁরই নিজস্ব অর্থায়নসহ ব্যক্তিগত প্রচেষ্টায় ময়লা-আবর্জনা পরিষ্কারসহ পরিচ্ছন্নতা কার্যক্রম চলমান রয়েছে। জনস্বার্থে এমন মহতি উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় ব্যবসায়ী ও পথচারীরা।৩ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) দীর্ঘদিনের ময়লা-আবর্জনা পরিষ্কার করে বাজারের পরিবেশ সুন্দর রাখাসহ জনসচেতনতা তৈরির কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন অনেকে। একটি পরিচ্ছন্নময় বাজার গড়ে তুলতে শুধু প্রশাসন,নির্দিষ্ট কোন ব্যক্তি কিংবা প্রতিষ্ঠানের ওপর নির্ভর না করে ব্যবসায়ী এবং দোকানদারকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্ব শীল ভূমিকা পালন করতে হবে।স্থানীয়সহ পথচারীরা জানান, মাহমুদুল করিম গুন্নুর মতো সচেতন ও দায়িত্বশীল ব্যবসায়ীরা এগিয়ে এলে চাউল বাজারসহ পুরো এলাকার পরিবেশ আরও পরিচ্ছন্ন,সুন্দর,স্বাস্থ্যকর হয়ে উঠবে।সচেতন মহল জানান, পরিচ্ছন্নতা কার্যক্রমের পাশাপাশি বাজারের ব্যবসায়ী ও পথচারীদের নির্দিষ্ট স্থানে ময়লা-আবর্জনা ফেলার আহ্বান জানানো হয়। পরিচ্ছন্ন ঈদগাঁও গড়তে আসুন, নিজে সচেতন হই,অন্যকেও সচেতন করি। জনস্বার্থে এমনি উদ্যোগই হোক অনুপ্রেরণা।ব্যবসায়ী মাহমুদুল করিম গুন্নু জানান, চাউল বাজার এলাকায় দীর্ঘদিন ধরে দূগন্ধময় ময়লা আবজনায় ভরপুর ছিল চলাচল সড়কের উপর লোকজনসহ যানবাহন চলাফেরার সুবিধার্থে জনস্বার্থে পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্যােগ নিই।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT