খুলনা, বাংলাদেশ | ১৭ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ | ১লা সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  ডুমুরিয়ায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনে রঘুনাথপুর ইউনিয়নে প্রস্তুতি সভা
  ডুমুরিয়ার ১৮ মাইল বাজারে এমপি লবি ও তার সহধর্মিণীর রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল
  খর্নিয়া হাইস্কুলে সাবেক ছাত্রদল নেতা মোজাহিদ সভাপতি নির্বাচিত
  কেশবপুর প্রেসক্লাবের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
  সুনামগঞ্জের লাউড়েরগর গ্রামে আসাদ মিয়ার ঘর থেকে ৩০০ বোতল ফেনসিডিল,ফোসকাসহ ভারতীয় পণ্য জব্দ।
  খুলনা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে KU Insiders-এর টানা ৩য় বারের মতো বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত:
  খুলনায় মাদক ও আধিপত্য বিস্তারের দ্বন্দ্বে জোড়া খুন, গ্রেপ্তার ৩
  জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে নবনিযুক্ত মন্ত্রীদের শ্রদ্ধা
  ভারতীয় মোটরসাইকেলসহ চোরাচালান চক্রের ৯ সদস্য গ্রেপ্তার
  মার্কিন সেনাবাহিনীতে যোগ দিলেন হাজীগঞ্জের জুম্মান

ঈদগাঁওতে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিক উপলক্ষে আলোচনা সভা ও র‌্যালি অনুষ্ঠিত 

[ccfic]

নিজস্ব প্রতিনিধি,ঈদগাঁও 

কক্সবাজারের ঈদগাঁওতে নানা আয়োজনের মধ্যদিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিকালে উপজেলা বিএনপির উদ্যোগে এক বর্ণাঢ্য আলোচনা সভা ও র‌্যালির আয়োজন করা হয়।উপজেলা বিএনপির সভাপতি আবুল কালাম চেয়ারম্যানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সেলিম মাহমুদের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন উপজেলা বিএনপির সহ-সভাপতি আকতার উদ্দিন বাবুল, সাংগঠনিক সম্পাদক আবদু শুক্কুর, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ডা. এহেছানুল হক ও মোজাফফর আহমদ সুমন।এছাড়াও বক্তব্য রাখেন, জালালাবাদ ইউনিয়ন বিএনপির সভাপতি নুরুল আলম, পোকখালী ইউনিয়ন বিএনপির সভাপতি এস এম সেলিম উদ্দিন, ইসলামাবাদ ইউনিয়ন বিএনপির সভাপতি হুমায়ুন কবির কোম্পানি ও ইসলামপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, উপজেলা যুবদলের আহ্বায়ক কামাল হোসেন, সদস্য সচিব বেলাল উদ্দিন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আজিজুল হক রুবেল, যুগ্ম আহ্বায়ক আবু হেনা, উপজেলা ছাত্রদলের সাবেক সদস্য সচিব আনিসুর রহমান এবং যুগ্ম আহ্বায়ক সোহেল রানা। এছাড়া অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। আলোচনা সভায় বক্তারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়ার স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানান। একই সঙ্গে তারা বিএনপির শীর্ষ নেতৃত্ব ও সরকারের দায়িত্বশীল ভূমিকার প্রশংসা করে বলেন, বিএনপি সবসময় এ দেশের মানুষের আস্থার প্রতীক। সব ষড়যন্ত্র মোকাবিলা করে দলকে আরও সুসংগঠিত করতে নেতাকর্মীদের ভেদাভেদ ভুলে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তারা।আলোচনা সভা শেষে দলীয় কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি ঈদগাঁও বাজারের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে বাসস্টেশন চত্বরে গিয়ে শেষ হয়।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT