খুলনা, বাংলাদেশ | ৩রা কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৯শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  শারদীয় দুর্গোৎসবের শুভেচ্ছা জানালেন দাকোপের শিক্ষক ও সংস্কৃতি কর্মী দেবব্রত সরদার
  খুলনায় যুবককে গুলি করে মোবাইল ফোন ছিনতাই
  নগরীতে ট্রেনের ধাক্কায় দুইজনের মৃত্যু
  প্রবাস আয় এক বছরে বেড়েছে ১৭.৩০ শতাংশ
  বাংলাদেশের অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখতে সহযোগিতা ও সমর্থনের আশ্বাস দিয়েছে যুক্তরাষ্ট্রের অর্থ মন্ত্রণালয়
  ডুমুরিয়ার রংপুর ইউনিয়ন পরিষদের কম্পিউটার উদ্যোক্তা মিলনের অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া।
  ডুমুরিয়ার রংপুর ইউনিয়ন পরিষদের কম্পিউটার উদ্যোক্তা মিলনের অকাল মৃত্যুতে এলাকায়
  খর্নিয়ায় ব্যক্তিগত জমির ওপর জোরপূর্বক ইটের সলিং নির্মাণের অভিযোগ
  ঈদগাঁওয়ে চোলাইমদসহ তিন জনকে কারাদণ্ড 
  ঈদগাঁওতে ১৬ অক্টোবর থেকে শারদীয়া দুর্গোৎসব শুরু হচ্ছে, প্রতীমার কাজ চলমান  নিজস্ব প্রতিনিধি,ঈদগাঁও  ব্যাপক উৎসাহ উদ্দীপনাপূর্ণ পরিবেশে শুরু হতে যাচ্ছে সনাতনী সম্প্রদায়ের বৃহৎ ধর্মীয় শারদীয়া দুর্গোৎসব। ১৬ অক্টোবর থেকে সারাদেশের ন্যায় ঈদগাঁওতেও অনুষ্ঠিত হতে যাচ্ছে এই উৎসব। জানা যায়, প্রতিবছরের ন্যায় এ বছরও ঈদগাঁও উপজেলার আওতাধীন পাঁচটি ইউনিয়নের সনা তনী সম্প্রদায়ের লোকজন শারদীয়া দুর্গোৎসব পালন করবেন ব্যাপক উৎসাহমুখর পরিবেশে। আর কয়টা দিন পার হতে না হতে বিভিন্ন মন্দিরে সাজসজ্জাসহ ডেকোরেশনের কার্যক্রম শুরু হবে বলেও এক সূত্রে জানায়। তবে কিছু মন্দিরে প্রতীমা তৈরী কাজ প্রায় শেষের দিকে, কিছুতেই প্রতীমা তৈরির কাজ চলছে পুরোদমে। এদিকে ঈদগাঁও উপজেলার জালালাবাদের হিন্দুপাড়া, বাজারের কেন্দ্রীয় কালী মন্দির, ইসলামাবাদের হিন্দুপাড়া,হরিপুর, ঈদগাঁওর পালপাড়া, চৌধুরী পাড়া,বঙ্গিম বাজার এলাকা প্রতিবছর শারদীয়া দুর্গোৎসব অনুষ্ঠিত হয়ে থাকে। সনাতনীদের বৃহৎ ধর্মীয় উৎসবকে ঘিরে নারী পুরুষ,তরুন-তরুনীরা ব্যাপক আনন্দ উল্লাসে মুখরিত হয়ে উঠে। এছাড়াও শারদীয়া দুর্গোৎসব সফল এবং স্বার্থক করতে মন্দির ভিত্তিক নানান কমিটিও গঠন করা হয়।  সূত্রে জানা যায়, এই বছর ঈদগাঁও উপজেলার পাঁচটি ইউনিয়নে শারদীয়া দুর্গোৎসব উপলক্ষে ১৭টিতে প্রতীমা পূজা ও ১২টিতে ঘট পূজা হতে যাচ্ছে।  জালালাবাদের হিন্দুপাড়ার হোমিওপ্যাথিক চিকিৎসক বিকাশ কান্তি দে জানান, প্রতীমা তৈরীর কাজ প্রায় শেষ। আর কিছুদিন পর ডেকোরেশনসহ সাজসজ্জার কাজ শুরু হবে।  ঈদগাঁও চৌধুরী পাড়ার পল্লী চিকিৎসক মিন্টু জানান,শারদীয়া দুর্গোৎসব উপলক্ষে প্রতীমা তৈরীর কাজ চলমান। তবে এখনো শুরু হয়নি সাজসজ্জাসহ সৌন্দর্য্যের কাজ।  ঈদগাঁও উপজেলা পূজা উদযাপন পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি সাবেক মেম্বার বাবুল কান্তি দে মুঠোফোনে জানান, এবাবের দুর্গোৎসবে ঈদগাঁও উপজেলায় ১৭টি প্রতীমা পূজা, ১২টি ঘট পূজা অনুষ্ঠিত হবে। ১৬ অক্টোবর থেকে এই শারদীয়া দুর্গোৎসব শুরু হতে যাচ্ছে।

সুনামগঞ্জের দিরাইয়ে ১৪৪ ধারা উপেক্ষা করে বিএনপির দুই পক্ষের পাল্টাপাল্টি মিছিল ও সমাবেশ

[ccfic]

সুনামগঞ্জ প্রতিনিধি

সুনামগঞ্জের দিরাই উপজেলা বিএনপির বিবদমান দুটি গ্রুপের মধ্যা পাল্টাপাল্টি মিছিল ও সমাবেশকে ঘিরে টান টান উত্তেজনার মধ্য প্রশাসনের ১৪৪ ধারা উপক্ষো করে মিছিল, পাল্টা মিছিল করেছে দুই পক্ষের নেতাকর্মীরা। এরপর পূর্ব নির্ধারিত সমাবেশ করেন এক গ্রুপের নেতাকর্মীরা।
আজ শনিবার সকাল থেকেই বিবদমান দুই গ্রুপের মধ্যে টান টান উত্তেজনা দেখা দেয়ায় উপজেলা প্রশাসনের তরফ থেকে পুরো শহরে ১৪৪ ধারা জারি করা হয়।জানা যায়, সুনামগঞ্জ ২ আসনের সংসদ সদস্য নাছির উদ্দিন চৌধুরীর সমর্থিত গ্রুপের নেতাকর্মী ও সমর্থকরা গেল ৬ আগস্ট বৃহস্পতিবার থানা পয়েন্টে সমাবেশ করেন। সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন, সংসদ সদস্য নাছির উদ্দিন চৌধুরী।এরপর আজ ৮;ই আগষ্ট শনিবার পাল্টা সমাবেশের ডাক দেন সংসদ সদস্য নাছির চৌধুরীর ছোট ভাই দিরাই উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মঈনুদ্দিন চৌধুরী (মাসুক চৌধুরী) অ্যাড. তাহির রায়হান চৌধুরী পাবেল ও আলী আকবর চৌধুরী গ্রুপের নেতাকর্মীরা।এই সমাবেশকে সমর্থন করেন তৃণমূল নেতাকর্মীরা কিন্তু মাসুক চৌধুরীর পক্ষের আয়োজিত সমাবেশের প্রতিবাদ জানান সংসদ সদস্য নাছির উদ্দিন চৌধুরীর সমর্থিত গ্রুপের নেতাকর্মীরা।তারা গতকাল শুক্রবার ৭ ই আগষ্ট রাতে দিরাই থানা পয়েন্টে প্রতিবাদ মিছিল করে সমাবেশের প্রতিবাদ জানান। আজকের সমাবেশ ঘিরে সকাল থেকে থানা পয়েন্টে উত্তেজনা বিরাজ করছিল।এরপর দিরাই থানার ওসির অনুরোধে সকাল ১০ টা থেকে বিকেল ৫ টা পর্যন্ত থানা পয়েন্টে, দিরাই বাজার, কলেজ রোড ও পৌর এলাকার বাগানবাড়ি কমিউনিটি সেন্টার এলাকায় সবধরনের সভা-সমাবেশ নিষিদ্ধ ঘোষণা করে ১৪৪ ধারা জারি করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। কিন্তু ১৪৪ ধারা উপেক্ষা করেই উভয় পক্ষের নেতাকর্মীরা থানা পয়েন্ট এলাকায় মিছিল ও পাল্টা মিছিল বের করে। এসময় দিরাই থানা পয়েন্টসহ পৌর শহরের বিপুল সংখ্যাক পুলিশ মোতায়েন করা হয়।উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মঈন উদ্দিন চৌধুরী মাসুক চৌধুরীর সভাপতিত্বে ও পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাড. ইকবাল হোসেন চৌধুরীর সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন, সুনামগঞ্জ জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য অশোক তালুকদার,দিরাই উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক আব্দুল করিম চৌধুরী, পৌর বিএনপির আহব্বায়ক মিজানুর রহমান, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক আমিরুল ইসলাম, উপজেলা বিএনপির সদস্য শোয়েব হাসান, ওবায়দুর চৌধুরী মিশু,জেলা যুবদল নেতা মহিউদ্দিন মিলাদ, দিরাই উপজেলা যুবদলের যুগ্ম আহব্বায়ক জুয়েল তালুকদার প্রমুখ।দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম জানান, দিরাই শহরের শান্তিশৃঙ্খলা বজায় রাখার জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তা থানা পয়েন্টে, বাগানবাড়ি কমিউনিটি সেন্টার দিরাই বাজার ও কলেজ রোড এলাকায় আজ শনিবার সকাল ১০ থেকে বিকেল ৫ টা পর্যন্ত ১৪৪ ধারা জারি করেন। এলাকায় সকাল থেকেই বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন রয়েছে। আইনশৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। বিএনপির নেতাকর্মীরা শান্তিপূর্ণ মিছিল-সমাবেশ করেছে।এ ব্যাপারে দিরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা সনজীব সরকার জানান, আইনশৃংখলা বাহিনীর অনুরোধে ১৪৪ ধারা জারি করা হয়েছিল এবং গুরুত্বপূর্ণ পয়েন্টে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছিল। মিছিলের পর একপক্ষ সমাবেশ শুরু করেছে এখন পর্যন্ত কোন সংঘাত হয়নি, পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT