
ডেস্ক :
আগামী রাষ্ট্রপতি নির্বাচনে ১১ দলীয় ঐক্যের প্রার্থী ড. অলি আহমেদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। রোববার সকালে আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন তাঁর মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে এই ঘোষণা দেন।অলি আহমেদের পক্ষ থেকে দুটি মনোনয়নপত্র জমা দেওয়া হয়েছিল, যার একটি বৈধ হওয়ায় অন্যটি স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়েছে। দুপুরে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মনোনয়নপত্র যাচাই-বাছাই করার কথা রয়েছে। ইসির তফসিল অনুযায়ী, ১৮ আগস্ট প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন এবং ২০ আগস্ট সংসদ কক্ষে জাতীয় সংসদের ৩৪৯ জন সদস্যের ভোটে পরবর্তী রাষ্ট্রপতি নির্বাচিত হবেন।
