
ডেস্ক :
গণভোটের রায় বাস্তবায়ন ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ার দাবিতে আগামী ৫ সেপ্টেম্বর অনুষ্ঠিতব্য ঢাকা-চট্টগ্রাম লংমার্চ সফল করতে দেশবাসী ও দলীয় নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।সোমবার (১৭ আগস্ট) রাজধানীর মগবাজারে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে ‘লংমার্চ’ বাস্তবায়ন কমিটির বৈঠকে এ আহ্বান জানানো হয়। বৈঠকে সভাপতিত্ব করেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।দলটির পক্ষ থেকে জানানো হয়, ঘোষিত চারটি লংমার্চ কর্মসূচির অংশ হিসেবে ৫ সেপ্টেম্বর ঢাকা থেকে চট্টগ্রাম, ১৯ সেপ্টেম্বর ঢাকা থেকে রংপুর, ১০ অক্টোবর ঢাকা থেকে খুলনা এবং ২৪ অক্টোবর ঢাকা থেকে সিলেট লংমার্চ অনুষ্ঠিত হবে। চট্টগ্রাম, রংপুর ও খুলনার কর্মসূচি সড়কপথে এবং সিলেটের কর্মসূচি রেলপথে আয়োজন করা হবে।এ ছাড়া আগামী ১৪ নভেম্বর ঢাকায় একটি মহাসমাবেশেরও ঘোষণা দেওয়া হয়েছে।বৈঠকে লংমার্চ কর্মসূচিগুলো শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে বাস্তবায়নের লক্ষ্যে বিভিন্ন কমিটি গঠন এবং দায়িত্ব বণ্টন করা হয়। পাশাপাশি কর্মসূচি সফল করতে সংশ্লিষ্ট এলাকার সর্বস্তরের নেতাকর্মী ও জনগণের সহযোগিতা কামনা করা হয়।সভায় দলের কেন্দ্রীয় ও মহানগর পর্যায়ের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।
