
মোল্লা জাহাঙ্গীর আলম :খুলনার বটিয়াঘাটা উপজেলায় নদী থেকে অজ্ঞাতপরিচয় এক যুবতীর ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ।বৃহস্পতিবার (২০ আগস্ট ২০২৬) দুপুর পৌনে ১টার দিকে বটিয়াঘাটা বাজারসংলগ্ন নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয়।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নদীতে মরদেহটি ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।উদ্ধার হওয়া যুবতীর বয়স আনুমানিক ২০ থেকে ২৫ বছর। তবে তাৎক্ষণিকভাবে তার নাম-পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।বটিয়াঘাটা থানা পুলিশ জানিয়েছে, নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। একই সঙ্গে কীভাবে তার মৃত্যু হয়েছে, সেটিও তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।মরদেহ ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। মৃত্যুর প্রকৃত কারণ ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর জানা যাবে।মরদেহ উদ্ধারের ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ বিষয়টি তদন্ত করে দেখছে।
