খুলনা, বাংলাদেশ | ৫ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ | ২০শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  ধামইরহাটে শ্বাসরোধে হত্যা আগুনে পুডিয়ে দেওয়ার ২ জন গ্রেফতার
  রামুর ঈদগড়ে জেল থেকে বেরিয়ে ফের মাদক ব্যবসায় সক্রিয় ডজন মাদক ব্যবসায়ী, উদ্বেগে এলাকাবাসী
  বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন:
  দিনাজপুর বীরগঞ্জে বিপর্ণা নামীয় এক কিশোরীর রহস্য জনক ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
  জামিনে মুক্তি পেয়েছেন সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক
  গোমস্তাপুরে ৭ লিটার চোলাইমদসহ নারী গ্রেফতার
  ঈদগাঁও ৩নং ওয়ার্ড যুব বিভাগের কমিটি গঠন উপলক্ষে আলোচনা সভা
  মা ও শিশু পুষ্টি নিশ্চিত করাসহ স্বাস্থ্যকর পরিবেশ নিশ্চিত করা কেসিসি’র দায়িত্ব
  ডুমুরিয়ায় গ্রীন ফোর্সের উপজেলা কমিটি, আহ্বায়ক ফয়সাল ও সদস্য সচিব মোস্তাফিজুর
  ‎ডুমুরিয়ায় তিন বিলের পানি নিষ্কাশনে স্লুইস গেটের পলি অপসারণ স্বেচ্ছাশ্রমে

ঈদগাঁও উপজেলায় অভিযান, জরিমানা আদায়

[ccfic]

নিজস্ব প্রতিনিধি,ঈদগাঁও:কক্সবাজারের ঈদগাঁও উপজেলায় পৃথক অভিযান পরিচালনা করেছে ভ্রাম্যমাণ আদালত। নিয়মনীতি অমান্য করে ব্যবসা পরিচালনা, ফুটপাত দখল এবং সড়কে অবৈধভাবে ট্রাক পার্কিং করার অপরাধে বিভিন্ন প্রতিষ্ঠান ও ব্যক্তিকে ৯৫ হাজার টাকা জরিমানা করা হয়।বৃহস্পতিবার (২০ আগস্ট) ঈদগাঁও উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মংচিংনু মারমা এ অভিযান পরিচালনা করেন।অভিযানে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৫২ ধারা অনুযায়ী অস্বাস্থ্যকর পরিবেশ ও অন্যান্য অনিয়মের দায়ে তিনটি বেকারিকে ৭০ হাজার টাকা জরিমানা করা হয়। প্রতিষ্ঠানগুলো হল, ইসলামাবাদের ফকিরা বাজার এলাকার আর রহমান বেকারী, ঈদগাঁও জাগির পাড়ার আনন্দ বেকারী,জালালাবাদ সওদাগর পাড়ার নিউ ঢাকা বেকারী। জরিমানার এই অর্থ তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।এছাড়া ঈদগাঁও বাজারে ফুটপাত দখল করে সাধারণ মানুষের চলাচলে বিঘ্ন ঘটানোর অপরাধে স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯-এর ৯৮(৪) ধারায় দুই ব্যক্তিকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়। অন্যদিকে, প্রধান সড়ক দখল করে অবৈধভাবে ট্রাক পার্কিং করে মালামাল আনলোড করার দায়ে কামাল উদ্দিনের মুদির দোকানকে ১০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়। অভিযানে আইনশৃঙ্খলা রক্ষায় সার্বিক সহযোগিতা প্রদান করে ঈদগাঁও থানার পুলিশ ও আনসার সদস্যের একটি চৌকস দল।জনস্বার্থ রক্ষা, পরিবেশ সংরক্ষণ এবং যানজট নিরসনে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে বলে উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT