
সাংবাদিক অনুপম মল্লিক আড়ংঘাটা প্রতিনিধি
খুলনার ডুমুরিয়ার সোনামুখ স্মার্ট একাডেমির তিন শিক্ষাসেবক-সেবিকাকে শিক্ষা কার্যক্রমে বিশেষ অবদান ও দায়িত্বশীলতার স্বীকৃতি হিসেবে পুরস্কৃত করা হয়েছে।প্রতিষ্ঠানের পক্ষ থেকে আয়োজিত অনুষ্ঠানে তাঁদের হাতে সম্মাননা ও পুরস্কার তুলে দেওয়া হয়। এ সময় প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী ও সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।পুরস্কারপ্রাপ্তরা ভবিষ্যতেও শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা, নৈতিক মূল্যবোধ ও মানবিক গুণাবলি বিকাশে আরও নিষ্ঠার সঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। সংশ্লিষ্টরা বলেন, শিক্ষকদের এমন স্বীকৃতি তাঁদের দায়িত্ব পালনে আরও উৎসাহিত করবে।
