খুলনা, বাংলাদেশ | ১৬ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ | ১লা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  সুনামগঞ্জের জামালগঞ্জে বিআইডব্লিউটিএ ও ব্যবসায়ীদের দ্বন্ধ অবসানে প্রশাসনের সভা
  কপিলমুনি সিটি প্রেসক্লাবের সহ-সা: সম্পাদক আলীমের মৃত্যুতে স্মরণসভা
  বিশ্বনাথে বিনামূল্যে সাড়ে ৫ শতাধিক রোগীকে ফ্রি চিকিৎসা সেবা দিল ওয়ান পাউন্ড হসপিটাল
  মুসলিম হওয়ায় থানায় নিয়ে নির্যাতন, দিল্লি পুলিশের বিরুদ্ধে অভিযোগ
  মেয়েকে ধর্ষণের দায়ে সৎ বাবার মৃত্যুদণ্ড
  আদানি-আইপিপির কাছে জিম্মি দেশের বিদ্যুৎ খাত
  ভারতে ইলিশ রপ্তানি বন্ধে লিগ্যাল নোটিস
  টিকাকেন্দ্র ভাঙচুরের ঘটনায় সরকার বিব্রত, তদন্তের ভিত্তিতে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা
  শরতের শুভ্রতায় সেজেছে পদ্মাপাড়, কাশফুল দেখতে মানুষের ঢল
  নাপা ছাড়া মিলছে না ডেঙ্গুর চিকিৎসা

হাওয়াইয়ের দিকে এগোচ্ছে ‘লালা’, বিদ্যুৎহীন ৪২ হাজার মানুষ

[ccfic]

ডেস্ক :

যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ের দিকে এগিয়ে যাচ্ছে হারিকেন লালা। এ অবস্থায় জারি করা হয়েছে জরুরি অবস্থা। এছাড়া বিদ্যুৎহীন অবস্থায় রয়েছে অন্তত ৪২ হাজার মানুষ। অঙ্গরাজ্যটিতে ৩৪ বছর পর প্রথমবারের মতো বড় ধরনের কোনো হারিকেন আঘাত হানতে যাচ্ছে। রয়টার্স জানিয়েছে এ খবর।হারিকেনের কারণে হাওয়াইয়ের বিগ আইল্যান্ডের সবচেয়ে বড় বিমানবন্দরের প্রায় ৪০ শতাংশ ফ্লাইট বাতিল হয়েছে। আরেকটি বিমানবন্দরের ৮০ শতাংশ ফ্লাইট বাতিল করা হয়েছে বলে জানানো হয়েছে।লালার কারণে সবচেয়ে বেশি বিগ আইল্যান্ড ক্ষতিগ্রস্ত হতে পারে বলে সতর্ক করেছে আবহাওয়া অধিদপ্তর। এতে ৩ ফুট উচ্চতার জলোচ্ছ্বাস তৈরি হতে বলেও সতর্ক করা হয়েছে।ন্যাশনাল হারিকেন সেন্টার জানিয়েছে, হারিকেনের প্রভাবে হওয়া বৃষ্টিতে প্রাণঘাতী বন্যা ও ভূমিধস হতে পারে। এমন পরিস্থিতিতে বাসিন্দাদের সতর্ক থাকতে বলা হয়েছে।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT