খুলনা, বাংলাদেশ | ১৬ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ | ১লা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  সুনামগঞ্জের জামালগঞ্জে বিআইডব্লিউটিএ ও ব্যবসায়ীদের দ্বন্ধ অবসানে প্রশাসনের সভা
  কপিলমুনি সিটি প্রেসক্লাবের সহ-সা: সম্পাদক আলীমের মৃত্যুতে স্মরণসভা
  বিশ্বনাথে বিনামূল্যে সাড়ে ৫ শতাধিক রোগীকে ফ্রি চিকিৎসা সেবা দিল ওয়ান পাউন্ড হসপিটাল
  মুসলিম হওয়ায় থানায় নিয়ে নির্যাতন, দিল্লি পুলিশের বিরুদ্ধে অভিযোগ
  মেয়েকে ধর্ষণের দায়ে সৎ বাবার মৃত্যুদণ্ড
  আদানি-আইপিপির কাছে জিম্মি দেশের বিদ্যুৎ খাত
  ভারতে ইলিশ রপ্তানি বন্ধে লিগ্যাল নোটিস
  টিকাকেন্দ্র ভাঙচুরের ঘটনায় সরকার বিব্রত, তদন্তের ভিত্তিতে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা
  শরতের শুভ্রতায় সেজেছে পদ্মাপাড়, কাশফুল দেখতে মানুষের ঢল
  নাপা ছাড়া মিলছে না ডেঙ্গুর চিকিৎসা

২০০ বোয়িং বিমান কিনবে চীন

[ccfic]

ডেস্ক :

২০০টি বোয়িং বিমান কেনার ঘোষণা দিয়েছে বেইজিং। বুধবার বিষয়টি নিশ্চিত করেছে চীনের বাণিজ্য মন্ত্রণালয়।চীনের পক্ষ থেকে এই ক্রয়াদেশের প্রথম আনুষ্ঠানিক নিশ্চিতকরণের ঘোষণাটি এমন সময়ে এলো, যখন শি জিনপিং ও ভ্লাদিমির পুতিন বৈঠকে ব্যস্ত ছিলেন।চীনের বাণিজ্য মন্ত্রণালয় জানিয়েছে, এই চুক্তির আওতায় যুক্তরাষ্ট্র চীনকে বিমানের ইঞ্জিনের যন্ত্রাংশ ও উপাদানের সরবরাহের নিশ্চয়তা প্রদান করবে।মন্ত্রণালয় থেকে আরো জানানো হয়, উভয় পক্ষ গত অক্টোবরে সম্মত হওয়া শুল্ক যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর লক্ষ্যে কাজ করবে এবং একে অপরের ৩০ বিলিয়ন ডলার বা তার চেয়ে বেশি দামের পণ্যের ওপর শুল্ক কমানোর উপায় খুঁজবে।এক বিবৃতিতে বোয়িং জানিয়েছে, ‘আমাদের চীন সফর অত্যন্ত সফল হয়েছে এবং বোয়িং বিমানের জন্য চীনের বাজার পুনরায় উন্মুক্ত করার মূল লক্ষ্য আমরা অর্জন করেছি। এর মধ্যে ২০০টি বিমানের প্রাথমিক প্রতিশ্রুতি অন্তর্ভুক্ত রয়েছে এবং আমরা আশা করি এই প্রাথমিক ধাপের পর আরো প্রতিশ্রুতি আসবে।’২০২৫ সালের অক্টোবরে দক্ষিণ কোরিয়ায় ট্রাম্প-জিনপিং বৈঠকের আগে মালয়েশিয়ার কুয়ালালামপুরে চীন ও যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা একটি চুক্তিতে পৌঁছান, যা তাদের শুল্ক যুদ্ধবিরতির মেয়াদ চলতি বছরের নভেম্বর পর্যন্ত বাড়ানো হয়। সেই চুক্তির মধ্যে চীনা পণ্যের ওপর মার্কিন শুল্ক হ্রাস এবং বিরল মৃত্তিকা খনিজ ও চুম্বক রপ্তানিতে বেইজিংয়ের দেওয়া বিধিনিষেধ স্থগিত রাখার বিষয়টি অন্তর্ভুক্ত ছিল।সূত্র: বিবিসি

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT