খুলনা, বাংলাদেশ | ৩১শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৫ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  ডুমুরিয়া সদর ইউনিয়নের উন্নয়নের প্রত্যয়ে চেয়ারম্যান পদপ্রার্থী মোল্লা আবরার হোসেন সৈকতের দোয়া ও সমর্থন কামনা
  ১১ বছরের পথচলায় খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়: উৎসবের সঙ্গে নতুন স্বপ্নের অঙ্গীকার
  খর্নিয়া ইউপি নির্বাচন ঘিরে সরগরম রাজনৈতিক অঙ্গন, তৃণমূলের আলোচনায় বিএনপি নেতা শেখ শাহিনুর রহমান
  দাকোপে ৩ দিনের ভারী বৃষ্টিতে বিপর্যস্ত জনজীবন।
  ডুমুরিয়ার খর্নিয়া ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় বি এনপি নেতা আবুল কাশেম
  ‎ডুমুরিয়ায় ভদ্রানদী খননের মাটি বিক্রি সিন্ডিকেট আবারও সক্রিয়, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন বিদ্ধ জনগণ
  উখিয়ায় ইয়াবাসহ ৪ ভাই-বোন আটক
  দাকোপ উপজেলা নবগঠিত যাত্রা শিল্পী পরিষদের পরিচিতি সভা
  ডুমুরিয়ায় সরকারি রাস্তা দখল করে ভাড়াটিয়া দোকানদারদের পসরা: চরম ভোগান্তিতে চালক ও সাধারণ মানুষ
  তেরখাদায় উন্নয়ন কার্যক্রম পরিদর্শনে এমপি হেলাল, আবনালী বিলে পোনা অবমুক্ত

খুলনায় জোড়া হত্যায় ৮ জনের যাবজ্জীবন,খালাস ৯

[ccfic]

মোল্লা জাহাঙ্গীর আলম :

খুলনা মহানগরীর সোনাডাঙ্গা এলাকার হায়দার আলী ও তরিকুল ইসলাম পিকু জোড়া হত্যা মামলায় ৮ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসাথে প্রত্যেককে ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ১ বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। দণ্ডপ্রাপ্তদের মধ্যে ৭ জন পলাতক। বুধবার ১৫ জুলাই দুপুরে খুলনার অতিরিক্ত মহানগর দায়রা জজ প্রথম আদালতের বিচারক নুসরাত জাবিন এ রায় ঘোষণা করেন।দণ্ডপ্রাপ্তরা হলেন—ফারুক শেখ ওরফে গাড়ি ফারুক, নুর উদ্দিন রাজু, জাহাঙ্গীর হোসেন, সোহেল শিকদার, কালু শেখ, সিদ্দিক, ওয়াসিম ও আব্দুর জব্বার। রায় ঘোষণার সময় ফারুক শেখ ওরফে গাড়ি ফারুক আদালতে উপস্থিত ছিলেন। বাকি সাতজন পলাতক রয়েছেন।মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবী ফারহানা হক ডেইজি জানান, পূর্বশত্রুতার জেরে ২০১০ সালের ২৮ ফেব্রুয়ারি সোনাডাঙ্গা এলাকায় হায়দার আলী ও তরিকুল ইসলাম পিকুকে হত্যা করা হয়। এ ঘটনায় নিহত হায়দার আলীর ভাই তৈয়ব আলী বাদী হয়ে সোনাডাঙ্গা থানায় ১৭ জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন।তদন্তশেষে ২০১০ সালের ৩ অক্টোবর পুলিশ আদালতে অভিযোগপত্র দাখিল করে। দীর্ঘ ১৫ বছরের বিচারিক প্রক্রিয়া শেষে আদালত আটজনকে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদণ্ড দেন।একই রায়ে অপর ৯ জন আসামিকে খালাস দিয়েছেন আদালত। রায়ে সন্তোষ প্রকাশ করে রাষ্ট্রপক্ষ বলছে, দীর্ঘ প্রতীক্ষার পর ন্যায়বিচার প্রতিষ্ঠা হলো। পলাতক আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে বলে পুলিশ জানিয়েছে।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT