খুলনা, বাংলাদেশ | ১লা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৬ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  ডুমুরিয়া সদর ইউনিয়নের উন্নয়নের প্রত্যয়ে চেয়ারম্যান পদপ্রার্থী মোল্লা আবরার হোসেন সৈকতের দোয়া ও সমর্থন কামনা
  ১১ বছরের পথচলায় খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়: উৎসবের সঙ্গে নতুন স্বপ্নের অঙ্গীকার
  খর্নিয়া ইউপি নির্বাচন ঘিরে সরগরম রাজনৈতিক অঙ্গন, তৃণমূলের আলোচনায় বিএনপি নেতা শেখ শাহিনুর রহমান
  দাকোপে ৩ দিনের ভারী বৃষ্টিতে বিপর্যস্ত জনজীবন।
  ডুমুরিয়ার খর্নিয়া ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় বি এনপি নেতা আবুল কাশেম
  ‎ডুমুরিয়ায় ভদ্রানদী খননের মাটি বিক্রি সিন্ডিকেট আবারও সক্রিয়, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন বিদ্ধ জনগণ
  উখিয়ায় ইয়াবাসহ ৪ ভাই-বোন আটক
  দাকোপ উপজেলা নবগঠিত যাত্রা শিল্পী পরিষদের পরিচিতি সভা
  ডুমুরিয়ায় সরকারি রাস্তা দখল করে ভাড়াটিয়া দোকানদারদের পসরা: চরম ভোগান্তিতে চালক ও সাধারণ মানুষ
  তেরখাদায় উন্নয়ন কার্যক্রম পরিদর্শনে এমপি হেলাল, আবনালী বিলে পোনা অবমুক্ত

মাদ্রাসায় শিশুদের মাঝে ফল বিতরণে কেডিএ চেয়ারম্যান

[ccfic]

ডেস্ক :

খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ-কেডিএ’র চেয়ারম্যান এড. এস এম শফিকুল আলম মনা বলেছেন, নিষ্পাপ শিশুদের সাথে কিছু সময় কাটানোর সুযোগ পেয়ে আমি অত্যন্ত আনন্দিত ও আবেগাপ্লুত। প্রতিদিনের কাজে ব্যস্ত থাকতে হয়। কিন্তু আমি বিশ্বাস করি, ইট-পাথরের শহর গড়ার চেয়েও বড় উন্নয়ন হলো একটি মানবিক সমাজ গড়ে তোলা। আর সেই মানবিক সমাজ গঠনের মূল ভিত্তি হলো এই শিশুরা। গতকাল সোমবার সন্ধ্যায় নতুন বাজার আবু হানিফ মাদ্রাসায় এতিম শিশুদের মাঝে মৌসুমী ফল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।এ সময় উপস্থিত ছিলেন ওয়ার্ড বিএনপি’র সভাপতি এস এম নূরুল আলম দিপু, জহিরুল ইসলাম খান জুয়েল, শহিদুল ইসলাম, শাহরুজ্জামান মুকুল, মাফিজুল সরদার, জাহাঙ্গীর আলম, কাজী সান্টু, আলি হোসেন সানা, রফিকুল ইসলাম শুকুর, চৌধুরী এনছান আলি, শহিদুল, এবাদুল, মহিদুল, সুলতানা রহমান, মনিরুল ইসলাম, বিলকিস, পারুল ও মোস্তাহার প্রমুখ। ফল বিতরণের পর মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীরউত্তম, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও তাঁদের কণিষ্ঠপুত্র আরাফাত রহমান কোকোর আত্মার মাগফিরাত কামনায় এতিমখানায় কোরআনের হাফেজ ছোট্ট সোনামনি, ওস্তাদ ও ধর্মপ্রাণ মুসল্লিদের নিয়ে বিশেষ দোয়া ও মোনাজাত করেন কেডিএ চেয়ারম্যান এড. এস এম শফিকুল আলম মনা।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT