খুলনা, বাংলাদেশ | ১লা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৬ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  ডুমুরিয়া সদর ইউনিয়নের উন্নয়নের প্রত্যয়ে চেয়ারম্যান পদপ্রার্থী মোল্লা আবরার হোসেন সৈকতের দোয়া ও সমর্থন কামনা
  ১১ বছরের পথচলায় খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়: উৎসবের সঙ্গে নতুন স্বপ্নের অঙ্গীকার
  খর্নিয়া ইউপি নির্বাচন ঘিরে সরগরম রাজনৈতিক অঙ্গন, তৃণমূলের আলোচনায় বিএনপি নেতা শেখ শাহিনুর রহমান
  দাকোপে ৩ দিনের ভারী বৃষ্টিতে বিপর্যস্ত জনজীবন।
  ডুমুরিয়ার খর্নিয়া ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় বি এনপি নেতা আবুল কাশেম
  ‎ডুমুরিয়ায় ভদ্রানদী খননের মাটি বিক্রি সিন্ডিকেট আবারও সক্রিয়, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন বিদ্ধ জনগণ
  উখিয়ায় ইয়াবাসহ ৪ ভাই-বোন আটক
  দাকোপ উপজেলা নবগঠিত যাত্রা শিল্পী পরিষদের পরিচিতি সভা
  ডুমুরিয়ায় সরকারি রাস্তা দখল করে ভাড়াটিয়া দোকানদারদের পসরা: চরম ভোগান্তিতে চালক ও সাধারণ মানুষ
  তেরখাদায় উন্নয়ন কার্যক্রম পরিদর্শনে এমপি হেলাল, আবনালী বিলে পোনা অবমুক্ত

রূপসায় সাবেক সেনা সদস্যের পরিবার. জীবননাশের হুমকিতে সংবাদ সম্মেলন

[ccfic]

মোল্লা জাহাঙ্গীর আলম :

খুলনার রূপসায় ছেলেকে মারধরের মামলা করায় সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত সার্জেন্টের পরিবারকে মামলা তুলে নিতে জীবনাশের হুমকি দেওয়া হচ্ছে। বিচারের আশায় ভীত পরিবারটি ১৩ জুলাই পূর্ব রূপসায় সংবাদ সম্মেলন করে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছে।সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ভুক্তভোগী এম এম সুজাউদ্দিন ৫১ বলেন, তিনি খুলনা জেলার রূপসা উপজেলার নৈহাটি ইউনিয়নের নৈহাটি শেখ বাড়ির মৃত উহাব আলী শেখের পুত্র। গত ৮ জুন ২০২৬ বিকাল ৪টায় তার ছেলে মো. রাসেদুল ইসলাম ওরফে সালভী ১৭ কে রূপসা উপজেলার ইলাইপুর ও নৈহাটি গ্রামের কয়েকজন সঙ্গবদ্ধ হয়ে উপর্যুপরি মারপিট করে মারাত্মকভাবে রক্তাক্ত জখম করে।এতে আহত সালভীর মাথায় অপারেশন লাগে এবং ৩২টি সেলাই করতে হয়। মাথায় প্রচণ্ড আঘাতের কারণে তার কথা বন্ধ হয়ে যায়। ছেলেকে মৃত্যুশয্যায় দেখে সুজাউদ্দিন আইনি বিচার পেতে ৯ জুন ২০২৬ তারিখে রূপসা থানায় মামলা করেন। মামলা নং-০৪, জি.আর-৮১/২০২৬।মামলা করার পর আসামিরা ক্ষিপ্ত হয়ে ওঠে। সুজাউদ্দিন বলেন, ২৭ জুন ২০২৬ তারিখে আসামিরা অজ্ঞাত আরও ৫-৬ জনসহ তার বাড়ির সামনে এসে মামলা তুলে নিতে নানা হুমকি-ধামকি ও জীবননাশের ভয় দেখায়। এ ঘটনায় তিনি ৩০ জুন ২০২৬ তারিখে বিজ্ঞ আদালতে আসামিদের বিরুদ্ধে ফৌজদারি ১০৭/১১৭ ধারায় আরেকটি মামলা করেন। মামলা নং-১৫৪/২০২৬ রূপসা।দুটি মামলা করায় আসামিরা আরও ক্ষিপ্ত হয়। ৩০ জুন ২০২৬ বিকাল ৫টার দিকে বিবাদী গং সঙ্ঘবদ্ধ হয়ে তার বাড়ির সামনে এসে তাকে প্রাণনাশের হুমকি দেয়। তারা বলে, তোর এক ছেলেকে মাথা ফাটিয়ে জীবন শেষ করার চেষ্টা করেছি, আর তোকে সহ তোর পরিবারের সবাইকে জীবনের তরে শেষ করে দেবো। মামলা তুলে নিবি। তা না হলে তোদের জানে বাঁচতে দিব না।সুজাউদ্দিন বলেন, চিৎকারে আশেপাশের লোকজন এলে তারা চলে যায়। এরপর থেকে তিনি ও পরিবারের সদস্যরা এবং মামলার সাক্ষীরা চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। জীবন বাঁচাতে তিনি থানায় সাধারণ ডায়েরি করেছেন।সংবাদ সম্মেলনে তিনি বলেন, আমি একজন সাবেক সেনা সদস্য। আইনের শাসন প্রতিষ্ঠায় সংশ্লিষ্ট প্রশাসন ও কলম সৈনিক ভাইদের হস্তক্ষেপ কামনা করছি। প্রশাসন যথাযথ পদক্ষেপ না নিলে আমি অপূরণীয় ক্ষতির সম্মুখীন হবো। আমার মতো ভুক্তভোগীর জীবনের নিশ্চয়তা দিতে প্রশাসন হস্তক্ষেপ গ্রহণ করবে—এটাই আমার প্রত্যাশা।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT