খুলনা, বাংলাদেশ | ৩০শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৫ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  বাংলাদেশের অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখতে সহযোগিতা ও সমর্থনের আশ্বাস দিয়েছে যুক্তরাষ্ট্রের অর্থ মন্ত্রণালয়
  ডুমুরিয়ার রংপুর ইউনিয়ন পরিষদের কম্পিউটার উদ্যোক্তা মিলনের অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া।
  ডুমুরিয়ার রংপুর ইউনিয়ন পরিষদের কম্পিউটার উদ্যোক্তা মিলনের অকাল মৃত্যুতে এলাকায়
  খর্নিয়ায় ব্যক্তিগত জমির ওপর জোরপূর্বক ইটের সলিং নির্মাণের অভিযোগ
  ঈদগাঁওয়ে চোলাইমদসহ তিন জনকে কারাদণ্ড 
  ঈদগাঁওতে ১৬ অক্টোবর থেকে শারদীয়া দুর্গোৎসব শুরু হচ্ছে, প্রতীমার কাজ চলমান  নিজস্ব প্রতিনিধি,ঈদগাঁও  ব্যাপক উৎসাহ উদ্দীপনাপূর্ণ পরিবেশে শুরু হতে যাচ্ছে সনাতনী সম্প্রদায়ের বৃহৎ ধর্মীয় শারদীয়া দুর্গোৎসব। ১৬ অক্টোবর থেকে সারাদেশের ন্যায় ঈদগাঁওতেও অনুষ্ঠিত হতে যাচ্ছে এই উৎসব। জানা যায়, প্রতিবছরের ন্যায় এ বছরও ঈদগাঁও উপজেলার আওতাধীন পাঁচটি ইউনিয়নের সনা তনী সম্প্রদায়ের লোকজন শারদীয়া দুর্গোৎসব পালন করবেন ব্যাপক উৎসাহমুখর পরিবেশে। আর কয়টা দিন পার হতে না হতে বিভিন্ন মন্দিরে সাজসজ্জাসহ ডেকোরেশনের কার্যক্রম শুরু হবে বলেও এক সূত্রে জানায়। তবে কিছু মন্দিরে প্রতীমা তৈরী কাজ প্রায় শেষের দিকে, কিছুতেই প্রতীমা তৈরির কাজ চলছে পুরোদমে। এদিকে ঈদগাঁও উপজেলার জালালাবাদের হিন্দুপাড়া, বাজারের কেন্দ্রীয় কালী মন্দির, ইসলামাবাদের হিন্দুপাড়া,হরিপুর, ঈদগাঁওর পালপাড়া, চৌধুরী পাড়া,বঙ্গিম বাজার এলাকা প্রতিবছর শারদীয়া দুর্গোৎসব অনুষ্ঠিত হয়ে থাকে। সনাতনীদের বৃহৎ ধর্মীয় উৎসবকে ঘিরে নারী পুরুষ,তরুন-তরুনীরা ব্যাপক আনন্দ উল্লাসে মুখরিত হয়ে উঠে। এছাড়াও শারদীয়া দুর্গোৎসব সফল এবং স্বার্থক করতে মন্দির ভিত্তিক নানান কমিটিও গঠন করা হয়।  সূত্রে জানা যায়, এই বছর ঈদগাঁও উপজেলার পাঁচটি ইউনিয়নে শারদীয়া দুর্গোৎসব উপলক্ষে ১৭টিতে প্রতীমা পূজা ও ১২টিতে ঘট পূজা হতে যাচ্ছে।  জালালাবাদের হিন্দুপাড়ার হোমিওপ্যাথিক চিকিৎসক বিকাশ কান্তি দে জানান, প্রতীমা তৈরীর কাজ প্রায় শেষ। আর কিছুদিন পর ডেকোরেশনসহ সাজসজ্জার কাজ শুরু হবে।  ঈদগাঁও চৌধুরী পাড়ার পল্লী চিকিৎসক মিন্টু জানান,শারদীয়া দুর্গোৎসব উপলক্ষে প্রতীমা তৈরীর কাজ চলমান। তবে এখনো শুরু হয়নি সাজসজ্জাসহ সৌন্দর্য্যের কাজ।  ঈদগাঁও উপজেলা পূজা উদযাপন পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি সাবেক মেম্বার বাবুল কান্তি দে মুঠোফোনে জানান, এবাবের দুর্গোৎসবে ঈদগাঁও উপজেলায় ১৭টি প্রতীমা পূজা, ১২টি ঘট পূজা অনুষ্ঠিত হবে। ১৬ অক্টোবর থেকে এই শারদীয়া দুর্গোৎসব শুরু হতে যাচ্ছে।
  ঈদগাঁওতে চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপও চুরির প্রবণতা বৃদ্ধি 
  ফার্নিচার পল্লীখ্যাত ঈদগাঁওর বাঁশঘাটা সড়কে ময়লা আবর্জনার ভাগাড় 
  ৭ বছরের আইনি লড়াই ও মানসিক যন্ত্রণা শেষে খালাস পেলেন খাদ্য পরিদর্শক ইলিয়াস
  খুলনা বিশ্ববিদ্যালয়ের হিট প্রকল্পের আওতায় ‘পেশাগত স্বাস্থ্য ও নিরাপত্তা’ শীর্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত:

জনগণের দুর্ভোগ লাঘবে স্বেচ্ছায় সড়ক সংস্কার করল ডুমুরিয়া ইটভাটা মালিক সমিতি

[ccfic]

শেখ মাহতাব হোসেন, ডুমুরিয়া (খুলনা):

খুলনার ডুমুরিয়া উপজেলার শাহপুর-থুকড়া-আমভিটা সড়কের বেহাল দশা দূর করতে এবং জনগণের দুর্ভোগ লাঘবে এক প্রশংসনীয় উদ্যোগ নেওয়া হয়েছে। খুলনা-৫ (ডুমুরিয়া-ফুলতলা) আসনের মাননীয় সংসদ সদস্য মোহাম্মদ আলি আসগার লবির নির্দেশনায় ও ডুমুরিয়া ইটভাটা মালিক সমিতির সম্পূর্ণ নিজস্ব অর্থায়ন ও সহযোগিতায় সড়কটির বিভিন্ন ঝুঁকিপূর্ণ ও খানাখন্দে ভরা স্থানে ইট বিছিয়ে সংস্কার কাজ সম্পন্ন করা হয়েছে।দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে শাহপুর, থুকড়া ও আমভিটা সংযোগ সড়কটির বিভিন্ন স্থানে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছিল। এতে প্রতিনিয়ত ছোট-বড় দুর্ঘটনা ঘটছিল এবং পথচারী ও যানবাহন চালকদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছিল। জনস্বার্থের কথা বিবেচনা করে সংসদ সদস্যের বিশেষ নির্দেশনায় দ্রুত এই সংস্কার কাজের উদ্যোগ নেয় ইটভাটা মালিক সমিতি।সংস্কার কাজ পরিদর্শন ও উদ্বোধনের সময় উপস্থিত ছিলেন ডুমুরিয়া উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান মোল্লা মোশাররফ হোসেন মফিজ, ডুমুরিয়া ইটভাটা মালিক সমিতির সভাপতি শাহজাহান জোমাদ্দার, ইটভাটার মালিক সমিতি নেতা আমিনুর রহমান, আমিন, মোঃ রুহুল আমিন কালু, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা বিএনপি নেতা গাজী আব্দুল হালিম।এছাড়াও উপস্থিত ছিলেন খুলনা জেলা বিএনপির সদস্য সরোয়ার হোসেন, আব্দুল মালেক, আব্দুর রব আকুন্জি এবং স্থানীয় সংসদ সদস্যের প্রতিনিধিবৃন্দসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।সংস্কার কাজ পরিদর্শনকালে নেতৃবৃন্দ বলেন,“জনগণের যাতায়াত নির্বিঘ্ন করতে এবং সড়কের শৃঙ্খলা ফিরিয়ে আনতে এই উদ্যোগ অত্যন্ত সময়োপযোগী। সরকারের পাশাপাশি সামাজিক ও ব্যবসায়ী সংগঠনগুলো এভাবে এগিয়ে এলে এলাকার উন্নয়ন ত্বরান্বিত হয়। জনকল্যাণমূলক এই কাজের জন্য ডুমুরিয়া ইটভাটা মালিক সমিতিকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি।“ডুমুরিয়া ইটভাটা মালিক সমিতির সভাপতি শাহজাহান জোমাদ্দার তার বক্তব্যে বলেন,“ব্যবসায়িক দায়বদ্ধতার পাশাপাশি সামাজিক দায়িত্ববোধ থেকেই আমরা এই সংস্কার কাজে এগিয়ে এসেছি। মাননীয় সংসদ সদস্যের নির্দেশনা পাওয়ার পরপরই আমরা দ্রুততম সময়ে সড়কের সবচেয়ে খারাপ স্থানগুলোতে ইট বিছিয়ে চলাচলের উপযোগী করার কাজ শুরু করি। আগামীতেও ডুমুরিয়ার যেকোনো জনহিতকর কাজে ইটভাটা মালিক সমিতি সবসময় জনগণের পাশে থাকবে।“সড়কটি সাময়িকভাবে সংস্কার করায় স্বস্তি প্রকাশ করেছেন এলাকার চালক, ব্যবসায়ী ও সাধারণ পথচারীরা। তবে সড়কটির স্থায়ী ও টেকসই কার্পেটিংয়ের জন্য তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT