খুলনা, বাংলাদেশ | ৩০শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৫ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  বাংলাদেশের অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখতে সহযোগিতা ও সমর্থনের আশ্বাস দিয়েছে যুক্তরাষ্ট্রের অর্থ মন্ত্রণালয়
  ডুমুরিয়ার রংপুর ইউনিয়ন পরিষদের কম্পিউটার উদ্যোক্তা মিলনের অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া।
  ডুমুরিয়ার রংপুর ইউনিয়ন পরিষদের কম্পিউটার উদ্যোক্তা মিলনের অকাল মৃত্যুতে এলাকায়
  খর্নিয়ায় ব্যক্তিগত জমির ওপর জোরপূর্বক ইটের সলিং নির্মাণের অভিযোগ
  ঈদগাঁওয়ে চোলাইমদসহ তিন জনকে কারাদণ্ড 
  ঈদগাঁওতে ১৬ অক্টোবর থেকে শারদীয়া দুর্গোৎসব শুরু হচ্ছে, প্রতীমার কাজ চলমান  নিজস্ব প্রতিনিধি,ঈদগাঁও  ব্যাপক উৎসাহ উদ্দীপনাপূর্ণ পরিবেশে শুরু হতে যাচ্ছে সনাতনী সম্প্রদায়ের বৃহৎ ধর্মীয় শারদীয়া দুর্গোৎসব। ১৬ অক্টোবর থেকে সারাদেশের ন্যায় ঈদগাঁওতেও অনুষ্ঠিত হতে যাচ্ছে এই উৎসব। জানা যায়, প্রতিবছরের ন্যায় এ বছরও ঈদগাঁও উপজেলার আওতাধীন পাঁচটি ইউনিয়নের সনা তনী সম্প্রদায়ের লোকজন শারদীয়া দুর্গোৎসব পালন করবেন ব্যাপক উৎসাহমুখর পরিবেশে। আর কয়টা দিন পার হতে না হতে বিভিন্ন মন্দিরে সাজসজ্জাসহ ডেকোরেশনের কার্যক্রম শুরু হবে বলেও এক সূত্রে জানায়। তবে কিছু মন্দিরে প্রতীমা তৈরী কাজ প্রায় শেষের দিকে, কিছুতেই প্রতীমা তৈরির কাজ চলছে পুরোদমে। এদিকে ঈদগাঁও উপজেলার জালালাবাদের হিন্দুপাড়া, বাজারের কেন্দ্রীয় কালী মন্দির, ইসলামাবাদের হিন্দুপাড়া,হরিপুর, ঈদগাঁওর পালপাড়া, চৌধুরী পাড়া,বঙ্গিম বাজার এলাকা প্রতিবছর শারদীয়া দুর্গোৎসব অনুষ্ঠিত হয়ে থাকে। সনাতনীদের বৃহৎ ধর্মীয় উৎসবকে ঘিরে নারী পুরুষ,তরুন-তরুনীরা ব্যাপক আনন্দ উল্লাসে মুখরিত হয়ে উঠে। এছাড়াও শারদীয়া দুর্গোৎসব সফল এবং স্বার্থক করতে মন্দির ভিত্তিক নানান কমিটিও গঠন করা হয়।  সূত্রে জানা যায়, এই বছর ঈদগাঁও উপজেলার পাঁচটি ইউনিয়নে শারদীয়া দুর্গোৎসব উপলক্ষে ১৭টিতে প্রতীমা পূজা ও ১২টিতে ঘট পূজা হতে যাচ্ছে।  জালালাবাদের হিন্দুপাড়ার হোমিওপ্যাথিক চিকিৎসক বিকাশ কান্তি দে জানান, প্রতীমা তৈরীর কাজ প্রায় শেষ। আর কিছুদিন পর ডেকোরেশনসহ সাজসজ্জার কাজ শুরু হবে।  ঈদগাঁও চৌধুরী পাড়ার পল্লী চিকিৎসক মিন্টু জানান,শারদীয়া দুর্গোৎসব উপলক্ষে প্রতীমা তৈরীর কাজ চলমান। তবে এখনো শুরু হয়নি সাজসজ্জাসহ সৌন্দর্য্যের কাজ।  ঈদগাঁও উপজেলা পূজা উদযাপন পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি সাবেক মেম্বার বাবুল কান্তি দে মুঠোফোনে জানান, এবাবের দুর্গোৎসবে ঈদগাঁও উপজেলায় ১৭টি প্রতীমা পূজা, ১২টি ঘট পূজা অনুষ্ঠিত হবে। ১৬ অক্টোবর থেকে এই শারদীয়া দুর্গোৎসব শুরু হতে যাচ্ছে।
  ঈদগাঁওতে চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপও চুরির প্রবণতা বৃদ্ধি 
  ফার্নিচার পল্লীখ্যাত ঈদগাঁওর বাঁশঘাটা সড়কে ময়লা আবর্জনার ভাগাড় 
  ৭ বছরের আইনি লড়াই ও মানসিক যন্ত্রণা শেষে খালাস পেলেন খাদ্য পরিদর্শক ইলিয়াস
  খুলনা বিশ্ববিদ্যালয়ের হিট প্রকল্পের আওতায় ‘পেশাগত স্বাস্থ্য ও নিরাপত্তা’ শীর্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত:

বাঘাইছড়ি উপজেলার সড়কের বেহাল দশা ফলে যোগাযোগ বিচ্ছিন্ন

[ccfic]

ডেস্ক :

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় পাঁচ দিন ধরে দেশের অন্যান্য এলাকার সঙ্গে সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে। টানা ভারী বর্ষণে মারিশ্যা-দীঘিনালা সড়কের একটি অংশ ধসে যাওয়ায় বৃহস্পতিবার থেকে বন্ধ হয়ে যায় সব ধরনের যান চলাচল।এতে যাত্রী পরিবহন, নিত্যপ্রয়োজনীয় পণ্য সরবরাহ এবং জরুরি চিকিৎসাসেবায় চরম ভোগান্তিতে পড়েছেন স্থানীয় বাসিন্দারা।খাগড়াছড়ি সড়ক বিভাগ জানিয়েছে, ভারী বৃষ্টিপাতের কারণে মারিশ্যা-দীঘিনালা সড়কের প্রায় ২ কিলোমিটার এলাকায় সড়কের একটি অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। বৃষ্টি অব্যাহত থাকায় এখনো মেরামতকাজ শুরু করা সম্ভব হয়নি।সড়ক বিভাগের তথ্য অনুযায়ী, মারিশ্যা-দীঘিনালা সড়কের ২, ৩, ৭, ৯ ও ১১ কিলোমিটার এলাকা পাহাড়ধসের উচ্চ ঝুঁকিতে রয়েছে। সড়কটি স্থায়ীভাবে সংস্কারের জন্য ইতোমধ্যে উন্নয়ন প্রকল্প প্রস্তাব তৈরি করা হয়েছে।স্থানীয়রা জানান, বাঘাইছড়ি থেকে চট্টগ্রাম, ঢাকা ও অন্যান্য রুটে বাস চলাচল বন্ধ রয়েছে। সড়কের ধসে যাওয়া অংশ প্রায় তিন ফুট নিচে নেমে গেছে। মোটরসাইকেল ও সিএনজিচালিত অটোরিকশা সীমিতভাবে চলাচল করলেও যাত্রীদের ঠেলে পার হতে হচ্ছে।বাঘাইছড়ি পরিবহন মালিক সমিতির সভাপতি গিয়াস উদ্দিন নাছির বলেন, সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন থাকায় সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন অসুস্থ রোগী ও জরুরি কাজে যাতায়াতকারীরা।এদিকে স্থানীয় ব্যবসায়ীরা জানিয়েছেন, সড়ক বন্ধ থাকায় বাইরে থেকে পণ্য আনা সম্ভব হচ্ছে না। ফলে বাঘাইছড়িতে নিত্যপ্রয়োজনীয় পণ্যের সংকট দেখা দেওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।সড়ক ও জনপথ অধিদপ্তরের খাগড়াছড়ি বিভাগের উপসহকারী প্রকৌশলী প্রিয়দর্শী চাকমা জানান, বড় যানবাহন চলাচল বন্ধ রয়েছে। বৃষ্টি থামলে দ্রুত সাময়িক মেরামত করে যোগাযোগ স্বাভাবিক করার উদ্যোগ নেওয়া হবে।তিনি আরও বলেন, সড়কটির কয়েকটি অংশ দীর্ঘমেয়াদি ঝুঁকিতে রয়েছে। স্থায়ী সমাধানের জন্য বড় ধরনের সংস্কার প্রয়োজন।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT