খুলনা, বাংলাদেশ | ২৯শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৩ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  খর্নিয়া ইউপি নির্বাচন ঘিরে সরগরম রাজনৈতিক অঙ্গন, তৃণমূলের আলোচনায় বিএনপি নেতা শেখ শাহিনুর রহমান
  দাকোপে ৩ দিনের ভারী বৃষ্টিতে বিপর্যস্ত জনজীবন।
  ডুমুরিয়ার খর্নিয়া ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় বি এনপি নেতা আবুল কাশেম
  ‎ডুমুরিয়ায় ভদ্রানদী খননের মাটি বিক্রি সিন্ডিকেট আবারও সক্রিয়, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন বিদ্ধ জনগণ
  উখিয়ায় ইয়াবাসহ ৪ ভাই-বোন আটক
  দাকোপ উপজেলা নবগঠিত যাত্রা শিল্পী পরিষদের পরিচিতি সভা
  ডুমুরিয়ায় সরকারি রাস্তা দখল করে ভাড়াটিয়া দোকানদারদের পসরা: চরম ভোগান্তিতে চালক ও সাধারণ মানুষ
  তেরখাদায় উন্নয়ন কার্যক্রম পরিদর্শনে এমপি হেলাল, আবনালী বিলে পোনা অবমুক্ত
  খুলনায় ১১ দলের বিভাগীয় সমাবেশ আরেকটি ‘অনিবার্য বিপ্লবের’ প্রস্তুতি নিন —–ডা. শফিকুর রহমান
  আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দাদের পাশে সরকার, ডুমুরিয়ায় জিআর চাল ও নগদ অর্থ বিতরণ

জনদুর্ভোগ লাঘবে পাশে দাঁড়াল ডুমুরিয়া ইটভাটা মালিক সমিতি: শিপইয়ার্ড-রূপসা সড়কে সংস্কার কার্যক্রম শুরু

[ccfic]

শেখ মাহতাব হোসেন ডুমুরিয়া খুলনা

খুলনা নগরীর শিপইয়ার্ড–রূপসা স্ট্যান্ড সড়কটি দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। সড়কের বিভিন্ন স্থানে বড় বড় খানাখন্দ সৃষ্টি হওয়ায় এটি সাধারণ মানুষের চলাচলের জন্য ঝুঁকিপূর্ণ মরণফাঁদে পরিণত হয়েছিল। জনদুর্ভোগের এই চরম মুহূর্তে মানবিক সহায়তার হাত বাড়িয়ে দিয়েছে ডুমুরিয়া উপজেলা ইটভাটা মালিক সমিতি।সড়কটির সংস্কার কাজ ত্বরান্বিত করতে ডুমুরিয়া উপজেলা ইটভাটা মালিক সমিতির সভাপতি আলহাজ্ব শাহাজান জমাদার-এর নির্দেশনায় সমিতির পক্ষ থেকে ২০ গাড়ি আধলা (ইটভাঙা পাথর) অনুদান হিসেবে প্রদান করা হয়েছে। জনহিতকর এই উদ্যোগটি স্থানীয় মহলে ব্যাপক প্রশংসিত হয়েছে।খুলনা মহানগর বিএনপি গঠিত ‘দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি’র তত্ত্বাবধানে সড়কটির সংস্কার কার্যক্রম শুরু হয়েছে। সংস্কার কাজের উদ্বোধন ও পরিদর্শনকালে উপস্থিত ছিলেন কেডিএ চেয়ারম্যান আলম মনা। এছাড়া কার্যক্রমে নেতৃত্ব দেন ‘দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি’র আহবায়ক ও খুলনা মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মো. শফিকুল আলম তুহিন।এ সময় মো. শফিকুল আলম তুহিন বলেন, “দীর্ঘদিন সড়কটি বেহাল অবস্থায় থাকলেও সাধারণ মানুষের দুর্ভোগ লাঘবে আমরা এই উদ্যোগ নিয়েছি। এই গুরুত্বপূর্ণ কাজটি বাস্তবায়নে ডুমুরিয়া উপজেলা ইটভাটা মালিক সমিতির অবদান অত্যন্ত প্রশংসনীয়। তাদের দেওয়া সামগ্রী ব্যবহার করে আমরা দ্রুত সড়কের ঝুঁকিপূর্ণ গর্তগুলো ভরাট করছি।”সংস্কার কাজে যুক্ত নেতাকর্মীরা জানান, ইটভাটা মালিক সমিতির দেওয়া এই ইট ও আধলাগুলো ব্যবহার করে সড়কের বড় বড় গর্তগুলো ভরাট করা হচ্ছে, যা যানবাহন ও পথচারীদের চলাচলের ঝুঁকি অনেকাংশে কমিয়ে আনবে।স্থানীয় বাসিন্দারা জানান, সড়কটির বেহাল দশার কারণে দীর্ঘদিন তারা চরম ভোগান্তিতে ছিলেন। ডুমুরিয়া উপজেলা ইটভাটা মালিক সমিতির এই স্বেচ্ছাসেবী কর্মকাণ্ড ও আর্থিক সহযোগিতা সাধারণ মানুষের যাতায়াত ব্যবস্থায় নতুন আশার সঞ্চার করেছে। তারা দ্রুত সড়কটি সম্পূর্ণ মেরামত করে চলাচলের উপযোগী করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জোর দাবি জানিয়েছেন।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT