
ডেস্ক :
খুলনা নগরীর মোস্তফার মোড় এলাকায় মাটিতে পুতে রাখা অবস্থায় এক অজ্ঞাত ব্যক্তির ম’র’দে’হ উদ্ধারে কাজ করছে আইনশৃঙ্খলা বাহিনী। ঘটনাস্থল ঘিরে রেখেছে পুলিশ এবং সংশ্লিষ্ট সংস্থার সদস্যরা।জানা গেছে, টানা বৃষ্টির কারণে উদ্ধারকাজ ব্যাহত হচ্ছে। কাদা ও প্রতিকূল আবহাওয়ার মধ্যেও ম’র’দে’হ উদ্ধারে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছেন সংশ্লিষ্টরা।এখন পর্যন্ত নি’হত ব্যক্তির নাম-পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। ম’র’দে’হ উদ্ধারের পর পরিচয় শনাক্ত এবং মৃ’ত্যুর প্রকৃত কারণ উদঘাটনে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া ও তদন্ত শুরু হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
