খুলনা, বাংলাদেশ | ২০শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ৪ঠা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  ডুমুরিয়ার খর্নিয়া ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় বি এনপি নেতা আবুল কাশেম
  ‎ডুমুরিয়ায় ভদ্রানদী খননের মাটি বিক্রি সিন্ডিকেট আবারও সক্রিয়, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন বিদ্ধ জনগণ
  উখিয়ায় ইয়াবাসহ ৪ ভাই-বোন আটক
  দাকোপ উপজেলা নবগঠিত যাত্রা শিল্পী পরিষদের পরিচিতি সভা
  ডুমুরিয়ায় সরকারি রাস্তা দখল করে ভাড়াটিয়া দোকানদারদের পসরা: চরম ভোগান্তিতে চালক ও সাধারণ মানুষ
  তেরখাদায় উন্নয়ন কার্যক্রম পরিদর্শনে এমপি হেলাল, আবনালী বিলে পোনা অবমুক্ত
  খুলনায় ১১ দলের বিভাগীয় সমাবেশ আরেকটি ‘অনিবার্য বিপ্লবের’ প্রস্তুতি নিন —–ডা. শফিকুর রহমান
  আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দাদের পাশে সরকার, ডুমুরিয়ায় জিআর চাল ও নগদ অর্থ বিতরণ
  যশোরের কেশবপুর-বেতগ্রাম সড়কের বেহাল দশা, দ্রুত সংস্কারের জোর দাবী
  কেশবপুর থানা প্রেসক্লাবের মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত

বটিয়াঘাটা ও ডুমুরিয়া জামায়াতে ইসলামীর দুইটি ইউনিয়নে চেয়ারম্যান মেম্বার প্রার্থী ঘোষণা

[ccfic]

তরিকুল ইসলাম নিজস্ব প্রতিবেদক, খুলনা:
খুলনার বটিয়াঘাটা উপজেলায় ১ নং জলমা ইউনিয়নের উদ্যোগে বাংলাদেশ জামায়াতে ইসলামীর হাজার হাজার নেতাকর্মীর উপস্থিতিতে স্থানীয় ইউপি নির্বাচনকে সামনে রেখে ১ নং জলমা ইউনিয়ন ও ডুমুরিয়া উপজেলার গুটুদিয়া ইউনিয়নের চেয়ারম্যান ও মেম্বর প্রার্থী ঘোষণা করেছে।
অনুষ্ঠানটি পরিচালনা করেন মাওলানা মোঃ তৌফিকুল হোসেন পবিত্র কুরআন তিলাওয়াত দিয়ে শুর হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এ্যাড শাহ আলম, সহকারী সেক্রেটারী বাংলাদেশ জামায়াতে ইসলামী, খুলনা মহানগর। সভাপতিত্ব করেন মোঃ সেলিম বাহার, আমীর, হরিণটানা থানা, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বটিয়াঘাটা উপজেলার আমীর, মাওলানা শেখ মোঃ আবু ইউসুফ। এছাড়াও আরও উপস্থিত ছিলেন, আল আমিন গোলদার (অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি, শ্রমিক কল্যাণ ফেডারেশন)। বীর মুক্তিযোদ্ধা মোঃ নজরুল ইসলাম। জাতীয় অপরাধ তথ্য চিত্র পত্রিকার সম্পাদক, মোঃ ফজলুল হক সহ আরও শত শত নেতাকর্মী।
বক্তারা বলেন, জনগণের প্রত্যাশা পূরণ এবং সুশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে দলীয় সিদ্ধান্ত অনুযায়ী প্রার্থীদের ঘোষণা করা হয়েছে। তারা নির্বাচনে দলীয় প্রার্থীদের বিজয়ী করতে সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
প্রধান অতিথি সিদ্ধান্ত অনুযায়ী ১ নং জলমা ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী হিসেবে শেখ সাফায়েত হোসেন লিখন, ৪, ৮ ও ৯ নং ওয়ার্ড মেম্বর প্রার্থী হিসেবে মোঃ আবুল কালাম, মোঃ আমিনুল ইসলাম, মোঃ মনির হোসেন এবং ডুমুরিয়া উপজেলার গুটুদিয়া ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী হিসেবে শেখ রফিকুল ইসলাম, ৩, ৫ ও ৬ নং ওয়ার্ড মেম্বর প্রার্থী হিসেবে মোঃ আজিজুল ইসলাম, মাওঃ আফজাল হুসাইন, মাষ্টার আব্দুর রশিদ এর নাম ঘোষণা করেন।
এছাড়াও সকলকে শপথ পাঠ করে বলেন, আমরা জনগণের সেবক হবো। তিনি হযরত ওমর ও হযরত আলী উদাহারণ টেনে রাষ্ট্রনীতিকে স্মরণ করিয়ে দেন।
এ সময় উপস্থিত নেতাকর্মীরা ঘোষিত প্রার্থীদের প্রতি সমর্থন জানিয়ে আগামী নির্বাচনে বিজয়ের প্রত্যয় ব্যক্ত করেন। অনুষ্ঠানটি উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয় এবং শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT