ডেস্ক :
নগরবাসীর মধ্যে সচেতনতা বৃদ্ধি এবং নিরাপত্তা ব্যবস্থা জোরদারকল্পে এলাকাবাসীর সাথে উঠান বৈঠক অনুষ্ঠিত কেএমপির।অদ্য ৩০ জুন ২০২৬ তারিখ খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার জনাব মোহাম্মদ জাহিদুল হাসান, বিপিএম-সেবা মহোদয়ের দিকনির্দেশনায় এবং ডেপুটি পুলিশ কমিশনার (উত্তর/দক্ষিণ) এর প্রত্যক্ষতত্ত্ববোধানে কেএমপি'র লবণচরা থানাধীন মোল্লা পাড়ায়, হরিণটানা থানাধীন আরাফাত আবাসিক এলাকায়, খালিশপুর মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে এবং দৌলতপুর থানাধীন মানিক তলায় নগরবাসীর সাথে পুলিশের উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।উক্ত বৈঠকে মাদকের কুফল, আইন-শৃঙ্খলা রক্ষায় পুলিশ ও জনগণের করণীয়, মহল্লা পুলিশিং কমিটির কার্যক্রম, এলাকায় চুরি ও ছিনতাই প্রতিরোধ, বাল্যবিবাহ ও ইভটিজিং রোধ এবং যুবসমাজকে মাদক ও অপরাধের ভয়াবহতা থেকে রক্ষা করতে এলাকায় কমিউনিটি পুলিশিং কার্যক্রম আরও জোরদার করার বিষয়ে আলোচনা করা হয়।এ-সময় কেএমপি'র অতিঃ ডেপুটি পুলিশ কমিশনার (উত্তর) জনাব জাকিয়া সুলতানা, সহকারী পুলিশ কমিশনার (খালিশপুর জোন) জনাব গোপী কিশোর রায়, সংশ্লিষ্ট থানার অফিসার ইনচার্জ,ইন্সপেক্টর তদন্ত, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং বিভিন্ন পেশার লোকজন উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে উপস্থিত সবাই নিজ নিজ অবস্থান থেকে আইন-শৃঙ্খলা রক্ষা, অপরাধ প্রতিরোধ এবং নিরাপদ সমাজ গঠনে পুলিশকে সর্বাত্মক সহযোগিতার প্রত্যয় ব্যক্ত করেন।