খুলনা, বাংলাদেশ | ৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ২১শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  তেরখাদায় উন্নয়ন কার্যক্রম পরিদর্শনে এমপি হেলাল, আবনালী বিলে পোনা অবমুক্ত
  খুলনায় ১১ দলের বিভাগীয় সমাবেশ আরেকটি ‘অনিবার্য বিপ্লবের’ প্রস্তুতি নিন —–ডা. শফিকুর রহমান
  আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দাদের পাশে সরকার, ডুমুরিয়ায় জিআর চাল ও নগদ অর্থ বিতরণ
  যশোরের কেশবপুর-বেতগ্রাম সড়কের বেহাল দশা, দ্রুত সংস্কারের জোর দাবী
  কেশবপুর থানা প্রেসক্লাবের মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত
  কক্সবাজার স্টুডেন্ট ফোরাম, রাজশাহীর নতুন কমিটি অনুমোদন
  জালালাবাদে ক্ষুদে ফুটবলার নয়ন ঢাকা ফুটবল লীগে সুযোগ পেল
  গৃহপরিচারিকা নির্যাতন মামলায় গ্রেফতার পুলিশ দম্পতি, জামিন চেয়ে আবেদন.
  ধ্বংসের কিনারায় কয়রা যুবসমাজ গিলে খাচ্ছে মাদক-জুয়ার বিষাক্ত সিন্ডিকেট
  আজগড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনার শীর্ষে _মোল্লা লিটন আহমেদ.

বাগেরহাট থেকে খুলনায় ১১ দলীয় সমাবেশে যাওয়ার পথে জামায়াতের নেতাকর্মীদের উপর হামলা

[ccfic]

ডেস্ক :

বাগেরহাট থেকে ইজিবাইকযোগে খুলনায় ১১ দলীয় সমাবেশে যাওয়ার পথে জামায়াতের নেতাকর্মীদের উপর হামলার ঘটনা ঘটেছে।শনিবার (২০ জুন) দুপুরের দিকে বাগেরহাট সদর উপজেলার বারুইপাড়া ইউনিয়নের পারকুরশাইল এলাকায় এ হামলার ঘটনা ঘটে। এতে অন্তত ৬ জন আহত হয়েছেন। তবে হামলাকারীদের নাম পরিচয় জানাতে পারেনি আহতরা।আহতরা হলেন, চিতলমারী উপজেলার শিবপুর ইউনিয়নের ৪ নং ওয়ার্ড জামায়াতের সভাপতি ইস্রাফিল মোল্লা, জামায়াত কর্মী সাইফুল কাজী, ফেরদৌস শেখ, বাদশা চৌধুরী, সামাদ মোল্লা ও ইজিবাইক চালক শহীদ শেখ। এদের মধ্যে অবস্থা গুরুত্বর হওয়ায় সাইফুল কাজী ও ফেরদৌস শেখকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যরা স্থানীয় হাসপাতালে চিকিৎসা নিয়িছেন।চিতলমারী উপজেলার শিবপুর ইউনিয়নের ৪ নং ওয়ার্ড জামায়াতের সভাপতি ইস্রাফিল মোল্লা জানান, শিবপুর থেকে ১০টি ইজিবাইকে করে সমাবেশে যাচ্ছিলেন। পথিমধ্যে বারুইপাড়া ইউনিয়নের পারকুরশাইল পৌছালে মোটরসাইকেলে করে এসে ২০-২২ জন লোকজ দেশীয় অস্ত্র নিয়ে এলোপাথারি হামলা করে। বলে এই সড়ক দিয়ে জামায়াতের কোন সমাবেশে যেতে পারবে না। তাদের হামলায় তিনিসহ অন্তত ৬জন আহত হন।হামলার বিষয়টি নিয়ে খুলনার সমাবেশে উদ্বেগ প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।তবে এ বিষয়ে বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শামসুল আরেফিন বলেন, হামলা ও আহতের বিষয়টি জানা নেই। কেউ কোন অভিযোগও দেয়নি।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT