
ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের মন্ত্রী ফকির মাহবুব আনাম এমপি গতকাল মঙ্গলবার দুপুর ২টায় শিরোমণি শিল্প এলাকায় অবস্থিত বাংলাদেশ কেবল শিল্প লিমিটেড পরিদর্শন করেন। পরিদর্শনকালে মন্ত্রী প্রতিষ্ঠানটির বিভিন্ন কার্যক্রম ঘুরে দেখেন এবং উৎপাদন ব্যবস্থা ও ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা সম্পর্কে অবহিত হন। পরে কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি শিল্পের আধুনিকায়ন, উৎপাদন বৃদ্ধি এবং প্রযুক্তিগত সক্ষমতা উন্নয়নের ওপর গুরুত্বারোপ করেনতিনি বলেন, সংসদের হুইপ রফিকুল ইসলাম বকুল এবং স্থানীয় এমপি আলি আসগার লবী ভাইয়ের সাথে কথা বলে বাংলাদেশ ক্যাবল শিল্প লিঃ খুলনার উন্নয়নে কাজ করা হবে।এ সময় বাংলাদেশ ক্যাবল শিল্প লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোঃ শহিদুল ইসলাম এবং মহাব্যবস্থাপক (উৎপাদন) প্রকৌশলী মোঃ এনামুল হক, কর্মচারী ইউনিয়নের সভাপতি মোঃ শাহজাহান, সাধারণ সম্পাদক মোঃ আলমগীর হোসেনসহ প্রতিষ্ঠানের অন্যান্য কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন।অনুষ্ঠান শেষে প্রধান অতিথি প্রতিষ্ঠানের প্রাঙ্গণে একটি বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন। এ সময় পরিবেশ সংরক্ষণ ও সবুজায়নের গুরুত্ব তুলে ধরে তিনি সকলকে আরও বেশি করে বৃক্ষরোপণের আহবান জানান।
