
খুলনা প্রতিনিধি
খুলনায় হত্যাচেষ্টা, মাদক ও ধর্ষণসহ ২২টি মামলার এজাহারভুক্ত পলাতক আসামি ইমরান হাওলাদারকে গ্রেফতার করেছে র্যাব-৬ (সিপিসি স্পেশাল কোম্পানি)-এর একটি চৌকস দল।মঙ্গলবার (১৬ জুন) সন্ধ্যা ৬:০০ ঘটিকায় খুলনা মহানগরীর লবণচরা থানাধীন বিশ্বরোড টেক্সটাইল কলেজের সামনে বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।অভিযানের বিবরণ ও আসামির পরিচয় র্যাব-৬ জানায়, নিয়মিত অভিযানের অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে লবণচরা এলাকায় অভিযান পরিচালনা করা হয়। গ্রেফতারকৃত আসামির নাম ইমরান হাওলাদার (বয়স ৩২ বছর)। সে খুলনার বটিয়াঘাটা থানার গজালমারী এলাকার বজলু হাওলাদারের ছেলে অপরাধের খতিয়ান (পিসি-পিআর) র্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও আসামির অপরাধের রেকর্ড (পিসি-পিআর) পর্যালোচনায় দেখা গেছে, ইমরান হাওলাদারের বিরুদ্ধে খুলনা মহানগরীর বটিয়াঘাটা থানায় রয়েছে অপরাধের পাহাড়। যার মধ্যে উল্লেখযোগ্য হত্যাচেষ্টা মামলা ৩টি ধর্ষণ মামলা ১টি মাদক মামলা ৮টি অন্যান্য মামলা ১০টি (তার বিরুদ্ধে সর্বমোট ২২টি মামলার তথ্য পাওয়া গেছে।) র্যাব-৬-এর বক্তব্য র্যাব ফোর্সেস নিয়মিত মামলার আসামিসহ বিভিন্ন মেয়াদে সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টভুক্ত আসামি, অস্ত্রধারী সন্ত্রাসী ও মাদক কারবারিদের গ্রেফতার এবং বিভিন্ন চাঞ্চল্যকর অপরাধের সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনতে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। এরই ধারাবাহিকতায় এই চিহ্নিত অপরাধীকে গ্রেফতার করা হয়েছে। পরবর্তী আইনি পদক্ষেপ গ্রেফতারকৃত আসামি ইমরান হাওলাদারকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য খুলনা মহানগরীর বটিয়াঘাটা থানায় হস্তান্তর করা হয়েছে।
