খুলনা, বাংলাদেশ | ২রা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  মানষ রায় সভাপতি দেবব্রত সরদার দেবু সাধারণ সম্পাদক দাকোপে যাত্রা শিল্পী পরিষদের কমিটি গঠন
  দীর্ঘ এক যুগেও মেলেনি মুক্তি: লবণচরা শিপইয়ার্ড রোডের বেহাল দশায় জনদুর্ভোগ চরমে
  ঈদগাঁওতে জাতীয় ফল কাঁঠালের ভাল ফলন, স্থানীয়দের মাঝে হাসি 
  চাচা-ভাতিজার সংঘর্ষে ইটের আঘাতে বৃদ্ধার মৃত্যু
  দিনাজপুর বোচাগঞ্জে সাবেক স্ত্রীর হাতে স্বামী খু’ন পায়ের রগ কেটে নির্মম হ’ত্যাকাণ্ড
  মাদারীপুর জেলা হাসপাতালে ১০ শয্যাবিশিষ্ট আইসিইউ সেবা চালু 
  খুলনার ফুলতলায় ৭পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার ও ওয়ারেন্টভুক্ত আরও ৪ আসামি আদালতে প্রেরণ
  খুলনার কয়রা ত্রাণের টাকা পেলেন জামায়াত এমপির এপিএস, আত্মীয়স্বজন
  মুঠোফোনে আসক্ত ঈদগাঁওর তরুন-যুব প্রজন্ম, অনলাইনে ঝুঁকছে
  আবু সাঈদ হত্যা মামলার পূর্ণাঙ্গ রায় প্রকাশ, রায়ের অপেক্ষায় আরও ৩ মামলা

খুলনা টুটপাড়া থেকে ১০ মামলার আসামী ট্যারা মোস্ত আটক

[ccfic]

খুলনা প্রতিনিধি: 

খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) লবণচরা থানা পুলিশের বিশেষ অভিযানে খুনি, সন্ত্রাসী ও চাঁদাবাজিসহ বিভিন্ন অপরাধে অভিযুক্ত মো. মোস্তফা শেখ ওরফে ‘টেরা মোস্ত’ (৫২) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।সোমবার (১৫ জুন) সন্ধ্যা পৌনে ৮টার দিকে খুলনা সদর থানার টুটপাড়া জোড়াকল বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এসআই মো. আশরাফুল আলমের নেতৃত্বে লবণচরা থানা পুলিশের একটি দল এ অভিযান পরিচালনা করে।পুলিশ সূত্রে জানা গেছে, চলতি বছরের ১৩ জুন লবণচরা থানায় দায়ের হওয়া একটি হত্যা মামলার (মামলা নং-০৫, ধারা ৩০২/৩৪) তদন্তে প্রাপ্ত আসামি মোস্তফা শেখ। তার পিতার নাম আবুল হোসেন শেখ এবং মাতা মৃত মনোয়ারা বেগম। তিনি লবণচরা থানার বান্দাবাজার সিমেন্ট ফ্যাক্টরি গেট এলাকার বাসিন্দা।পুলিশ জানায়, মোস্তফা শেখের বিরুদ্ধে হত্যা, অস্ত্র আইন, নারী ও শিশু নির্যাতন দমন আইন এবং চাঁদাবাজিসহ বিভিন্ন অভিযোগে একাধিক মামলা রয়েছে। তার অপরাধমূলক কর্মকাণ্ডের তথ্য যাচাই করে দেখা যায়, বিভিন্ন থানায় তার নামে প্রায় ১০টি মামলা রয়েছে, যার মধ্যে বেশ কয়েকটি গুরুতর অপরাধের মামলা বিচারাধীন।গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে পুলিশ জানিয়েছে, তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। দীর্ঘদিন ধরে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত এই আসামির গ্রেপ্তারে এলাকায় স্বস্তি ফিরে আসবে বলে আশা করছেন স্থানীয় বাসিন্দারা।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT