খুলনা, বাংলাদেশ | ৫ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  গৃহপরিচারিকা নির্যাতন মামলায় গ্রেফতার পুলিশ দম্পতি, জামিন চেয়ে আবেদন.
  ধ্বংসের কিনারায় কয়রা যুবসমাজ গিলে খাচ্ছে মাদক-জুয়ার বিষাক্ত সিন্ডিকেট
  আজগড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনার শীর্ষে _মোল্লা লিটন আহমেদ.
  হাসান হত্যা মামলায় নিহতের পরিবার ও স্বজনদের নামে থানায় ২ টি পৃথক মিথ্যা মামলা- ন্যায় বিচার নিয়ে শঙ্কায় এলাকাবাসী
  ৩-০ গোলেই জিতল আর্জেন্টিনা
  মানষ রায় সভাপতি দেবব্রত সরদার দেবু সাধারণ সম্পাদক দাকোপে যাত্রা শিল্পী পরিষদের কমিটি গঠন
  দীর্ঘ এক যুগেও মেলেনি মুক্তি: লবণচরা শিপইয়ার্ড রোডের বেহাল দশায় জনদুর্ভোগ চরমে
  ঈদগাঁওতে জাতীয় ফল কাঁঠালের ভাল ফলন, স্থানীয়দের মাঝে হাসি 
  চাচা-ভাতিজার সংঘর্ষে ইটের আঘাতে বৃদ্ধার মৃত্যু
  দিনাজপুর বোচাগঞ্জে সাবেক স্ত্রীর হাতে স্বামী খু’ন পায়ের রগ কেটে নির্মম হ’ত্যাকাণ্ড

সোনাডাঙ্গা মডেল থানার ওসির সাথে ‘নিরাপদ খুলনা চাই’ থানা কমিটির মতবিনিময়

[ccfic]

নিজস্ব প্রতিবেদক, খুলনা:

খুলনা মহানগরীর সোনাডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) রফিকুল ইসলামের সাথে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন ‘নিরাপদ খুলনা চাই’ সোনাডাঙ্গা থানা শাখার নেতৃবৃন্দ। ১৪ জুন রবিবার দুপুর ১টায় ওসির নিজস্ব কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। ​সভায় সোনাডাঙ্গা থানা এলাকার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, মাদক নির্মূল, ট্রাফিক ব্যবস্থাপনা এবং সামাজিক নিরাপত্তা জোরদার করার বিষয়ে ফলপ্রসূ আলোচনা হয়। এ সময় ওসির হাতে নিরাপদ খুলনা কার্যক্রমের অনুলিপি তুলে দেন সংগঠনের নেতৃবৃন্দ। মতবিনিময় সভায় ‘নিরাপদ খুলনা চাই’ সংগঠনের কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ের গুরুত্বপূর্ণ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। ​সভাপতি: সরদার বাদশা​,সাধারণ সম্পাদক: শেখ মোঃ দেলোয়ার হোসেন, ​উপদেষ্টা মণ্ডলীর সদস্য: মোঃ আলী, ​সহ-সভাপতি: তালুকদার মোহাঃ হেলালুজ্জামান, ​প্রচার সম্পাদক: খন্দকার ইসলাম হোসাইন চুন্নু, ​সহ-প্রচার সম্পাদক: মনিরা ইয়াসমিন মনি, ​সদর থানার আহ্বায়ক: মোঃ আকরাম হোসেন, ​সদস্য: সুমায়া খাতুন সোনাডাঙ্গা থানা শাখা​আহ্বায়ক: সুলতান মাহমুদ সুমন,​যুগ্ম আহ্বায়ক: আখিরুল ইসলাম,​যুগ্ম আহ্বায়ক: মোঃ হুমায়ুন কবির,​শামীম রেজা, মোঃ মিজানুর রহমান, মোঃ জাকির হোসেন, মোঃ আজাদ, শেখ মোঃ মশিউর রহমান, শেখ রাজু আহমেদ রাজ, মোঃ জিয়াউর রহমান, মোঃ ওবায়দুল্লাহ খান, ইয়াসিন আরাফাত সাগর এবং মুর্শিদা বেগম সহ আরো অনেকে, মতবিনিময়কালে অফিসার ইনচার্জ রফিকুল ইসলাম সোনাডাঙ্গা থানাকে একটি নিরাপদ ও অপরাধমুক্ত এলাকা হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন। তিনি বলেন, “পুলিশ ও জনগণের যৌথ প্রচেষ্টায় এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত করা সম্ভব। সামাজিক অপরাধ রোধে ‘নিরাপদ খুলনা চাই’ এর মতো সামাজিক সংগঠনগুলোর ভূমিকা প্রশংসনীয়।” সংগঠনের নেতৃবৃন্দও সোনাডাঙ্গা থানার যেকোনো ভালো এবং জনকল্যাণমূলক কাজে পুলিশ প্রশাসনকে মাঠপর্যায়ে সর্বাত্মক সহযোগিতা করার আশ্বাস প্রদান করেন। সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এই আলোচনা সভাটি এলাকার সামাজিক নিরাপত্তা নিশ্চিতকরণে ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT