
ডেস্ক :
অদ্য ১০ জুন ২০২৬ খ্রি. সকাল ০৯.৩০ ঘটিকায় কেএমপি বয়রা পুলিশ লাইন্সস্হ লাউঞ্জ-২ তে বাংলাদেশ পুলিশ উইমেন নেটওয়ার্ক (BPWN)-এর Strategic Plan 2024-2027 বাস্তবায়ন বিষয়ক এক কনসালটেশন ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অনুষ্ঠানের শুভ উদ্বোধন ঘোষণা করেন খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার জনাব মোহাম্মদ জাহিদুল হাসান, বিপিএম-সেবা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এন্টি টেররিজম ইউনিটের অতিরিক্ত ডিআইজি জনাব শামিমা আক্তার।পুলিশ কমিশনার মহোদয় তাঁর বক্তব্যে বলেন, নারী পুলিশ সদস্যদের দক্ষতা, নেতৃত্ব ও অংশগ্রহণ বৃদ্ধি একটি আধুনিক, অন্তর্ভুক্তিমূলক ও জনবান্ধব পুলিশিং ব্যবস্থা গড়ে তোলার অন্যতম পূর্বশর্ত। তিনি কর্মক্ষেত্রে নারী পুলিশ সদস্যদের জন্য প্রতিটি থানা এবং কার্যালয়ে সমান সুযোগ এবং জেন্ডার বান্ধব নিরাপদ কর্মপরিবেশ, এবং আর্থিকভাবে স্বাবলম্বী হয়ে নিজেকে গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন। তিনি কর্মক্ষেত্রে যেকোনো ধরনের হয়রানির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নের প্রত্যয় ব্যক্ত করেন। তিনি আরো বলেন, কেএমপির আওতাধীন ভিকটিম সাপোর্ট সেন্টার ও উইমেন হেল্প ডেস্কের কার্যকারিতা বৃদ্ধি করার মাধ্যমে সাধারণ নারী ও শিশুদের দোরগোড়ায় সেবা পৌঁছে দেওয়ার কাজ চলমান রয়েছে। এই প্রশিক্ষণের মাধ্যমে BPWN-এর কৌশলগত পরিকল্পনা মাঠ পর্যায়ে বাস্তবায়নের মাধ্যমে কেএমপিকে একটি আর্দশ জেন্ডার বান্ধব ইউনিট হিসেবে গড়ে তুলবেন মর্মে আশাবাদ ব্যক্ত করেন। এসময় উপস্থিত ছিলেন খুলনা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি (অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড ফিন্যান্স) জনাব তোফায়েল আহাম্মেদ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগের অধ্যাপক ড. নাহরীন আই. খান, ঢাকা জেলার পুলিশ সুপার জনাব শামীমা পারভীন, ডেপুটি পুলিশ কমিশনার (পিওএম, অতিঃ দায়িত্বে ইএন্ডডি) জনাব মেরিনা আক্তার, ইউএন উইমেন শ্রাবণা দত্ত-সহ বিভিন্ন ইউনিটের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
