
কয়রা (খুলনা) প্রতিনিধি:
খুলনার কয়রা উপজেলার পায়রাতলা এলাকায় জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় দুইজন গুরুতর আহত হয়েছেন।মঙ্গলবার (৯ জুন) সকাল আনুমানিক ৮টার দিকে পায়রাতলা আইটি নামক স্থানে এ সংঘর্ষের ঘটনা ঘটে। আহতরা হলেন মোঃ রাজু গাজী ও মোছাঃ নাজমা খাতুন।স্থানীয় সূত্রে জানা যায়, জমির মালিকানা ও দখল নিয়ে পূর্ব বিরোধের জেরে উভয় পক্ষের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নিলে দুইজন গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে কয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।আহতদের অবস্থার অবনতি হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাদের উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের ২৫০ শয্যা হাসপাতালে প্রেরণ করেন।এ ঘটনায় বাদী পক্ষ হিসেবে মোঃ আনিচ গাজী, আজিজুল ইসলাম, শফিকুল ইসলাম, ওহিদ গাজী ও শহিদ গাজীর নাম জানা গেছে।ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। তবে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ পরিস্থিতির ওপর নজরদারি করছে।এই বিষয়ে বাদী পক্ষের কয়েক জনের সাথে যোগাযোগ করার চেষ্টা করলে তাদের সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি
