খুলনা, বাংলাদেশ | ২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১০ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  স্বরাষ্ট্র সচিব ও ভুয়া সাংবাদিক পরিচয়ে উপকূলজুড়ে প্রতারণার জাল আশাশুনিতে তোলপাড়
  প্রাইভেট ক্লিনিক সেরে হাজিরা দিতে আসেন ডুমুরিয়া হাসপাতালে সরকারি ডাক্তাররা
  সালথায় মাদ্রাসা সুপারের বিরুদ্ধে দাখিল পরীক্ষার্থীকে কুপ্রস্তাবের অভিযোগ, তদন্তে প্রশাসন
  পোকখালীতে সিলিং ফ্যানে ঝুলন্ত গৃহবধূর লাশ উদ্ধার 
  BPWN Strategic Plan -2024–2027 এর বাস্তবায়ন বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
  যশোরে ব্র্যাকের উদ্যোগে বিনামূল্যে মুরগির বাচ্চা বিতরণ
  তেরখাদায় পাটজাত মোড়ক ব্যবহার না করায় ৩ ব্যবসায়ীকে জরিমানা
  পাটকেলঘাটার নায়েব তারক চন্দ্র মন্ডলের বিরুদ্ধে ঘুষ দুর্নীতি অনিয়মের অভিযোগ
  রামুর কাউয়ারখোপে এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ
  কয়রায় জমি নিয়ে সংঘর্ষে আহত( ২)

যশোরে ব্র্যাকের উদ্যোগে বিনামূল্যে মুরগির বাচ্চা বিতরণ

[ccfic]

বিশেষ প্রতিনিধি:

যশোর-২ অঞ্চলের সলুয়াবাজার শাখায় ব্র্যাকের উদ্যোগে বিনামূল্যে মুরগির বাচ্চা বিতরণ করা হয়েছে। বুধবার (১০ জুন ২০২৬) আয়োজিত এ অনুষ্ঠানে মোট ৫০ জন অংশগ্রহণ করেন। এর মধ্যে ১০ জন নন-ক্লায়েন্ট এবং ৪০ জন ব্র্যাক সদস্য উপস্থিত ছিলেন।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্টার এসএস লিড জেনারেশন সোহাগ সেলিম ভাই। এছাড়াও উপস্থিত ছিলেন শাখা ব্যবস্থাপক (দাবি) মৃত্তিকা ঘোষ, সহকারী শাখা ব্যবস্থাপক (দাবি) জেসমিন আক্তার, সিডিও (দাবি) সুরাইয়া আক্তার এবং প্রোগ্রাম অ্যাসিস্ট্যান্ট (দাবি) আবির হোসেন।সভায় ব্র্যাকের চলমান বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম ও আর্থিক সেবা সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়। আলোচনায় ‘আমার হিসাব’, সেল্ফ প্রোগ্রাম, সাধারণ সঞ্চয়, ডিপিএস, ছায়া সঞ্চয়, ফিশ ফার্মিং, ব্র্যাকের আইনি সহায়তা, গবাদিপশুর বীমা, মানি প্ল্যান্ট, শস্য বীমাসহ কৃষিক্ষেত্রে আধুনিক প্রযুক্তি ও কৌশল ব্যবহারের মাধ্যমে উৎপাদন বৃদ্ধি ও আত্মনির্ভরশীলতা অর্জনের বিষয়গুলো তুলে ধরা হয়।বক্তারা বলেন, ব্র্যাকের বহুমুখী সেবা ও উন্নয়ন কার্যক্রম গ্রামীণ জনগোষ্ঠীর অর্থনৈতিক উন্নয়ন, আত্মনির্ভরশীলতা বৃদ্ধি এবং জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। পাশাপাশি আধুনিক পদ্ধতিতে মুরগি পালন ও লাভজনক খামার গড়ে তুলতে এসব কার্যক্রম সহায়ক ভূমিকা পালন করছে।অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারীদের মাঝে বিনামূল্যে ১০টি করে মোট ৫০০টি মুরগির বাচ্চা বিতরণ করা হয়। একই সঙ্গে মুরগি পালন, পরিচর্যা ও খামার ব্যবস্থাপনা বিষয়ে প্রয়োজনীয় পরামর্শ ও দিকনির্দেশনা প্রদান করা হয়।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT