খুলনা, বাংলাদেশ | ১৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | ৩০শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  শহীদ জিয়ার শাহাদাৎ বার্ষিকীতে যশোরে বিএনপির নানা কর্মসূচি
  কেশবপুর সঃ ডিগ্রি কলেজ এইচএসসি  ব্যাচ ২০০৭-এর পুনর্মিলনী অনুষ্ঠিত
  কেশবপুরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান  এঁর শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে আলোচনা
  বাংলাদেশ জামায়াতে ইসলামী, ডুমুরিয়া উপজেলার উদ্দোগ্যে ঈদ পুনর্মিলন অনুষ্ঠান
  শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎবার্ষিকী আজ
  সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত সাংবাদিক জেমস আব্দুর রহিম রানা; চিকিৎসা সহায়তায় এগিয়ে আসার আহ্বান
  নওগাঁর পত্নীতলায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে বিদ্যালয়ের গাছ বিক্রির অভিযোগ।
  “হাতে ধরেছিলাম কলম, এখন কারো পাই না সম্মান” — শিক্ষক সমাজের হাহাকার
  ঈদ-পরবর্তী দিনে ভৈরবগঞ্জ বাজারে ক্রেতা-বিক্রেতা কম,
  মাদারীপুরে এক পাগলী মা হলেন, তবে পরিচয় মেলেনি সন্তানের বাবার

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে তেরখাদায় কোরআন খতম, দোয়া ও এতিমদের মাঝে খাদ্য বিতরণ

[ccfic]

নিজস্ব প্রতিবেদক

মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক এবং বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি ও আধুনিক বাংলাদেশের স্থপতি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান-এর ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে তেরখাদায় কোরআন খতম, দোয়া মাহফিল ও এতিমদের মাঝে খাদ্য বিতরণ অনুষ্ঠিত হয়েছে।শনিবার (৩০ মে) তেরখাদা উপজেলার ইখড়ি গ্রামস্থ আল-মুহিত হিফজখানা, এতিমখানা ও নূরানী মাদ্রাসায় এ কর্মসূচির আয়োজন করেন যুক্তরাজ্য বিএনপি’র সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সভাপতি পারভেজ মল্লিক।অনুষ্ঠানে কোরআন খতম শেষে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। পরে এতিম শিশুদের মাঝে খাদ্য বিতরণ করা হয়।এ সময় বিএনপি’র বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বক্তারা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রাজনৈতিক আদর্শ, দেশপ্রেম এবং বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠায় তার অবদানের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।আয়োজক পারভেজ মল্লিক বলেন, শহীদ জিয়াউর রহমানের আদর্শকে ধারণ করে ভবিষ্যত প্রজন্মকে দেশপ্রেমে উদ্বুদ্ধ করাই এই কর্মসূচির মূল উদ্দেশ্য।অনুষ্ঠান শেষে দোয়া পরিচালনা করা হয় এবং দেশের শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করা হয়।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT