খুলনা, বাংলাদেশ | ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  খুলনা মেডিকেলে ৫ দিন চিকিৎসার পর মারা গেলেন লিয়াকত আলী হাওলাদার, শুক্রবার জানাজা.
  মাগুরায় জাতীয় ভোক্তা অধিদপ্তরের অভিযানে ০১টি প্রতিষ্ঠানকে ১ লক্ষ টাকা জরিমানা
  আইসিসির মাসসেরা খেলোয়াড় বাংলাদেশের নাহিদ রানা
  ঘাটভোগে বিএনপি নেতা মিকাইল বিশ্বাসকে নিয়ে এলাকাবাসীর আস্থা তুঙ্গে.
  সৈনিক নেবে সেনাবাহিনী
  ঈদে টানা ৭ দিন ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি
  বিরোধীদলীয় নেতার সঙ্গে ইইউ রাষ্ট্রদূতের সাক্ষাৎ
  শাপলা গণহত্যার মূল পরিকল্পনার সঙ্গে জড়িত ছিলেন বাবু-ফারজানা
  বুয়েটের নতুন উপাচার্য ড. একরামুল হক
  যানজট ও ট্রাফিক ব্যবস্থাপনা নিয়ে সভা করলেন প্রধানমন্ত্রী

শাপলা গণহত্যার মূল পরিকল্পনার সঙ্গে জড়িত ছিলেন বাবু-ফারজানা

[ccfic]

ডেস্ক রিপোর্ট: মতিঝিলের শাপলা চত্বরে ২০১৩ সালে হেফাজত ইসলামের মহাসমাবেশে হত্যাকাণ্ডের ঘটনার পরিকল্পনার সঙ্গে একাত্তর মিডিয়া লিমিটেডের সাবেক ব্যবস্থাপনা পরিচালক মোজাম্মেল হক বাবু এবং একাত্তর টেলিভিশনের সাবেক প্রধান প্রতিবেদক ফারজানা রুপা জড়িত ছিলেন বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম।বৃহস্পতিবার নিজ কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে একথা বলেন তিনি।চিফ প্রসিকিউটর বলেন, শাপলা চত্বরে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটবে- তা আগে থেকেই জানতেন বাবু ও রুপা। তাদের সমীকরণ নামক প্রতিবেদনের মধ্যে দিয়ে স্পষ্টভাবে প্রমাণিত হয়েছে। সেখানে তথ্য লুকিয়ে বলা হয়েছে, কোনো হতাহতের ঘটনা ঘটেনি, কোনো মানুষ আহতও হয়নি। অথচ আমরা এখন স্পটেই ৩২ জন শহীদের পরিচয় শনাক্ত করতে পেরেছি।অন্য এক প্রশ্নের জবাবে চিফ প্রসিকিউটর বলেন, অপরাধ করার ক্ষেত্রে কে সাংবাদিক, কে আইনজীবী, কে ডাক্তার, কেউ কোন পেশার সেটা দেখার সুযোগ নেই। আমরা অপরাধের বিচার করি। কেউ যদি হলুদ সাংবাদিকতা করে, মানবতাবিরোধী অপরাধের সঙ্গে জড়িত থাকেন- তার বিচার করবো না?তারাতো সাংবাদিক হিসেবে একটা ঘটনা ঘটেছে তার প্রতিবেদন করেছে- তিনি সারারাত স্পটে উপস্থিত ছিলেন, পরিকল্পনার সঙ্গে জড়িত ছিলেন কিভাবে? সাংবাদিকেদের এমন প্রশ্নের জবাবে চিফ প্রসিকিউটর বলেন, তখন ইসলামিক টিভি, দিগন্ত টিভি বন্ধ করে দেওয়া হয়েছিল কিন্তু তার লাইভ অনুষ্ঠান চলছে এবং তিনি হত্যাকাণ্ডের ঘটনা গোপন করছেন, তার স্বার্থ কি? তিনি তো একজন সাংবাদিক, তিনি তো নিরপেক্ষভাবে জাতির সামনে সত্য ঘটনাটা তুলে ধরবেন। তাহলে তার উদ্দেশ্যটা কি ছিল? কেন তিনি এটা করতে গেলেন? তিনি টোটাল মেকানিজমের সঙ্গে জড়িত ছিলেন।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT