খুলনা, বাংলাদেশ | ১৫ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৯শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  খুলনায় যথাযোগ্য মর্যাদায় পবিত্র ঈদুল আজহা উদযাপিত
  ঈদের দিন স্ত্রী কুপিয়ে হত্যা
  মুসলিমদের ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন পুতিন
  দিনাাজপুর বীরগঞ্জে প্রেসক্লাবেএমপি মহোদয়ের আগমন-শুভেচ্ছা স্বাগতম ও ঈদ মোবারক
  মৌলভীবাজার এর গিয়াসনগর ইউনিয়নের আকবরপুর শাহী ঈদগাহ ময়দানে দীর্ঘদিন পর ঈদুল আযহার জামাত
  ঈদে মুসলমানদের পাশে সনাতনী নেতা নিত্যানন্দ মন্ডল
  সুনামগঞ্জের শাল্লা উপজেলায় দু’পক্ষের সংঘর্ষে ২ জন নিহত আহত ৩০
  পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানালেন শেখ রেজওয়ান হোসেন
  ঈদুল আযহা উপলক্ষে ৪ নং খর্ণিয়া ইউনিয়নবাসীকে চেয়ারম্যান পদপ্রার্থী শেখ শাহিনুর রহমান শাহিনের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন
  বাংলাদেশ সীমান্তে শত শত মানুষ, শুভেন্দু বললেন-“জলদি ভাগো”

মৌলভীবাজার এর গিয়াসনগর ইউনিয়নের আকবরপুর শাহী ঈদগাহ ময়দানে দীর্ঘদিন পর ঈদুল আযহার জামাত

[ccfic]

সাংবাদিক শেখ মোঃ আব্দুল হামিদ:

মৌলভীবাজার সদর উপজেলার গিয়াসনগর ইউনিয়নের আকবরপুর শাহী ঈদগাহ ময়দানে দীর্ঘদিন পর একত্রিত হয়ে ঈদুল আযহার জামাত আদায় করলেন এলাকাবাসী। দীর্ঘদিন ধরে এলাকায় নানা ভুল বোঝাবুঝি, হিংসা ও বিদ্বেষের কারণে সবাই একসাথে জামাতে অংশগ্রহণ করতে পারেননি। তবে এবার সকল বিভেদ ভুলে গিয়ে মুসল্লিরা এক কাতারে দাঁড়িয়ে পবিত্র ঈদুল আযহার নামাজ আদায় করেন।সকাল ৮ ঘটিকায় জামাত অনুষ্ঠিত হয় এবং খুতবা শেষে সকাল ৮টা ৪০ মিনিটে জামাত সমাপ্ত হয়। জামাত শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।এলাকাবাসী জানান, দীর্ঘদিন পর সবাইকে একসাথে দেখতে পেয়ে তারা অত্যন্ত আনন্দিত। হিংসা-বিদ্বেষ ভুলে একত্রিত হয়ে ঈদের জামাত আদায় করতে পেরে তারা মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করেন। “আলহামদুলিল্লাহ, আজকের এই মিলন আমাদের জন্য শান্তি ও ভ্রাতৃত্বের এক নতুন বার্তা” — এমন মন্তব্য করেন অনেক মুসল্লি।নামাজ শেষে মুসল্লিরা নিজ নিজ বাড়িতে ফিরে কোরবানির প্রস্তুতিতে অংশ নেন। এলাকাবাসীর প্রত্যাশা, ভবিষ্যতেও এই ঐক্য ও সৌহার্দ্য বজায় থাকবে।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT