
পরেশ দেবনাথ, বিশেষ প্রতিনিধি :মুক্তেশ্বরী সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদ যশোরের ১৭৪তম মাসিক সাহিত্য সভা অনুষ্ঠিত হয়েছে। যশোর পৌরপার্কের তির্যক কার্যালয়ে যশোর মুক্তেশ্বরী সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদের আয়োজনে ওই সভা হয়।শুক্রবার (১৫ মে-২৬) সকাল দশটায় সংগঠনের সভাপতি ডা. মোকাররম হোসেন-এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিশিষ্ট কবি ও সংগঠক চিত্রকর আলী আসগর রাজা, মূখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন কবি ও গবেষক, যশোর ইনস্টিটিউটের নবনির্বাচিত সহ-সভাপতি অধ্যক্ষ ড.শাহনাজ পারভীন।সংগঠনের সাধারণ সম্পাদক গাজী শহিদুল ইসলাম- এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কবি অধ্যাপক মাফিজুল ইসলাম।এছাড়াও কবিতা পাঠ ও আলোচনায় অংশ নেন সহ-সভাপতি কবি ও কথাসাহিত্যিক মানবতার ফেরিওয়ালা খ্যাত রাশিদা আখতার লিলি, অধ্যাপক সুরাইয়া শরীফ, শরীফ উদ্দিন, কবি বকুল হক, হাসান মাহমুদ, ফারুক হোসেন, এডিএম রতন, রবিউল হাসান, মুজিবুর রহমান, রকি মাহমুদ, মনিকা রায়, রেবেকা টপি, শরিফুল আলম, রশিদ শিমুল, কৃষ্টিবন্ধন, যশোর জেলা শাখার সম্মাননীয় সাধারণ সম্পাদক এম এ কাশেম অমিয়, রাবেয়া খানম, আব্দুল হালিম, মাহমুদা খানম প্রমূখ।সংগঠনের পক্ষ থেকে যশোর ইনস্টিটিউটের নবনির্বাচিত সহ-সভাপতি অধ্যক্ষ ড. শাহনাজ পারভীনকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়। এছাড়াও দীর্ঘদিন অসুস্থ অবস্থায় থাকার পরে কিছুটা সুস্থ হয়ে সংগঠনের অনুষ্ঠানে উপস্থিত হওয়ার জন্য সভাপতি মহোদয়কে ফুলেল শুভেচ্ছা ও মহান সৃষ্টিকর্তার প্রতি অশেষ কৃতজ্ঞতা জ্ঞাপন, নতুন কবিদের ফুল দিয়ে বরণ, বিদ্রোহী সাহিত্য পরিষদের সাধারণ সম্পাদক ও তার পুত্রের জন্য দোয়া কামনা, কবি আমির হোসেন মিলন, কবি হোসেন আলী এবং সকল অসুস্থ কবি সাহিত্যিকদের আশু রোগমুক্তি কামনা সহ বিভিন্ন কার্যক্রমের মধ্য দিয়ে অনুষ্ঠান শেষ হয় ।
