খুলনা, বাংলাদেশ | ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  টিকটক করার অভিযোগে নারীর মরদেহ দাফনে বাধা
  ওয়াল্ডভিশনে শিশুদের বাজেট ভাবনা শীর্ষক সভা
  মুক্তেশ্বরী সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদের মাসিক সাহিত্য সভা
  নওগার নিয়ামতপুর ১০০ টাকা নিয়ে বিরোধে প্রাণ গেল আদিবাসী যুবকের, অভিযুক্ত পলাতক।
  দিঘলিয়ায় গভীর রাতে দুঃসাহসিক ডাকাতি: স্বর্ণালঙ্কার ও নগদ টাকা লুট
  ডুমুরিয়ায়‌ লবণাক্ত জমিতেও সূর্যমুখীর বাম্পার ফলন
  খুলনা কৃষি বিশ্ববিদ্যালয় ল্যাঙ্গুয়েজ ক্লাবে নতুন চমক, নেতৃত্বে মেসবাহ-রুম্মান
  মৌলভীবাজারে সন্তানের স্বীকৃতির দাবিতে পুলিশ কনস্টেবলের বিরুদ্ধে মামলা!
  একযোগে নতুন ভিসি পেলো ১১ টি পাবলিক বিশ্ববিদ্যালয়
  কক্সবাজার ঈদগাঁওতে আটক হয়েছে ২ জন, অস্ত্রোদ্ধার

কক্সবাজার ঈদগাঁওতে আটক হয়েছে ২ জন, অস্ত্রোদ্ধার

[ccfic]

কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজার ঈদগাঁওতে দেশীয় তৈরি আগ্নেয়াস্ত্র ও কার্তুজসহ দু’জনকে গ্রেফতার করেছে র‍্যাব-১৫, কক্সবাজার। বুধবার (১৩ মে) রাতে ইউনিয়নের আলমাছিয়া পূর্ব গেইট এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাত ১টার দিকে র‍্যাব-১৫ এর একটি দল ওই এলাকায় বিশেষ অভিযান চালায়। র‍্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে দু’জনকে হাতেনাতে আটক করা হয়। তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে একটি দেশীয় তৈরি একনলা বন্দুক ও পাঁচ রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার করা হয়।গ্রেফতারকৃতরা হলেন উপজেলার ঈদগাঁও কালিরছড়ার এনামুল হক এনাম ও নুরুল আফসার রিপন।বিষয়টি নিশ্চিত করে র‍্যাব-১৫ এর সহকারী পরিচালক (ল’ অ্যান্ড মিডিয়া) আ. ম. ফারুক জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে অস্ত্র ও সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করা হয়েছে। উদ্ধারকৃত আলামতসহ তাদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।তিনি আরো জানান, এলাকায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অপরাধীদের নির্মূল করতে র‍্যাবের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT