খুলনা, বাংলাদেশ | ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  খুলনা মেডিকেলে ৫ দিন চিকিৎসার পর মারা গেলেন লিয়াকত আলী হাওলাদার, শুক্রবার জানাজা.
  মাগুরায় জাতীয় ভোক্তা অধিদপ্তরের অভিযানে ০১টি প্রতিষ্ঠানকে ১ লক্ষ টাকা জরিমানা
  আইসিসির মাসসেরা খেলোয়াড় বাংলাদেশের নাহিদ রানা
  ঘাটভোগে বিএনপি নেতা মিকাইল বিশ্বাসকে নিয়ে এলাকাবাসীর আস্থা তুঙ্গে.
  সৈনিক নেবে সেনাবাহিনী
  ঈদে টানা ৭ দিন ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি
  বিরোধীদলীয় নেতার সঙ্গে ইইউ রাষ্ট্রদূতের সাক্ষাৎ
  শাপলা গণহত্যার মূল পরিকল্পনার সঙ্গে জড়িত ছিলেন বাবু-ফারজানা
  বুয়েটের নতুন উপাচার্য ড. একরামুল হক
  যানজট ও ট্রাফিক ব্যবস্থাপনা নিয়ে সভা করলেন প্রধানমন্ত্রী

খুলনা মেডিকেলে ৫ দিন চিকিৎসার পর মারা গেলেন লিয়াকত আলী হাওলাদার, শুক্রবার জানাজা.

[ccfic]

নিজস্ব প্রতিবেদক : খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের ২৫০ শয্যা ইউনিটে ৫ দিন চিকিৎসাধীন থাকার পর মারা গেছেন মো. লিয়াকত আলী হাওলাদার। বৃহস্পতিবার রাত ৮টা ৪৫ মিনিটে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মরহুমের মেয়ে খুলনার সময়ের খবরের স্টাফ রিপোর্টার লোনা জান্নাত সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক শোকবার্তায় এ তথ্য নিশ্চিত করেছেন। পোস্টে তিনি লেখেন, “শোক বার্তা, শোক বার্তা। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমার বাবা মো: লিয়াকত আলী হাওলাদার চিকিৎসাধীন অবস্থায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে বৃহস্পতিবার রাত ৮টা ৪৫ মিনিটে ইন্তেকাল করিয়াছেন। পারিবারিক সূত্রে জানা গেছে, অসুস্থ হয়ে পড়ার পর তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের ২৫০ শয্যা ইউনিটে ভর্তি করা হয়। সেখানে ৫ দিন ধরে চিকিৎসকদের তত্ত্বাবধানে ছিলেন তিনি। মরহুমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে ‘খুলনার সময়ের খবর’ পত্রিকার সম্পাদক, স্টাফ রিপোর্টার ও সহকর্মীরা। তারা শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে মরহুমের রুহের মাগফিরাত কামনা করেছেন। মরহুমের ঘনিষ্ঠ বন্ধু, স্বজন ও শুভাকাঙ্ক্ষীরাও তার মৃত্যুর খবরে গভীর শোক প্রকাশ করেছেন। তারা জানান, লিয়াকত আলী হাওলাদার ছিলেন অমায়িক ও সবার বিপদে-আপদে পাশে দাঁড়ানো একজন মানুষ। মরহুম লিয়াকত আলী হাওলাদারের জানাজা শুক্রবার জুমার নামাজের পর অনুষ্ঠিত হবে। তার মৃত্যুর খবরে এলাকা ও সামাজিক যোগাযোগ মাধ্যমে শোকের ছায়া নেমে এসেছে। ফেসবুক পোস্টে ইতোমধ্যে ৫টি রিয়্যাকশন ও ৪০টি মন্তব্য পড়েছে। ডা. মো. মুস্তাইন বিল্লাহসহ অনেকেই শোক প্রকাশ করে মরহুমের রুহের মাগফিরাত কামনা করেছেন। পরিবার ও স্বজনরা মরহুমের জন্য সকলের কাছে দোয়া চেয়েছেন।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT