খুলনা, বাংলাদেশ | ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  ফেসবুক-মেসেঞ্জার সার্ভার ডাউন
  খুলনা সিটি হাসপাতালে আগুন, উঠে এলো মানবিকতার গল্প
  থানা পর্যায়ে “Startup, Science Project and Innovation Idea Showcasing Program” এর উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত
  ডুমুরিয়ায় আট বছরেও শেষ হয়নি ৬০ মিটার সেতুর কাজ চরম দুর্ভোগে মানুষ
  বিশ্বকাপ ফুটবলের উম্মাদনায় মুখরিত কক্সবাজারের ঈদগাঁওয়ের পাড়া মহল্লা
  কেশবপুরে মাছের ঘের করতে সরকারি  রাস্তার ব্যবহার, হুমকির মুখে গ্রামীণ সড়ক
  সুনামগঞ্জের হরিনগরে বাড়ির ছাঁদ থেকে গাঁজার গাছসহ ১ জন আটক
  ধামইরহাটে ১০ টি মামলার ওয়ারেন্ট ভুক্ত আসামি গ্রেফতার
  রামুর ঈদগড়ে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক
  স্বরাষ্ট্র সচিব ও ভুয়া সাংবাদিক পরিচয়ে উপকূলজুড়ে প্রতারণার জাল আশাশুনিতে তোলপাড়

ফুলবাড়ীয়া উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

[ccfic]

 

গোলাম কিবরিয়া পলাশ/ময়মনসিংহের ফুলবাড়ীয়ায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তির জন্য সুস্থতা কামনায় উপজেলা ও পৌর বিএনপির নেতাকর্মীদের সম্মানে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (১৮ মার্চ) বিকেলে উপজেলা শহরের ভালুকজান জামিয়া আরাবিয়া বাহারুল উলুম মাদরাসা মাঠে উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে উপজেলা বিএনপির আহ্বায়ক আখতারুল আলম ফারুকের সভাপতিত্বে ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক জাকির হোসেন বাবলু। এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব রোকনুজ্জামান সরকার রোকন।বক্তারা বলেন, ফ্যা সি স্ট স্বৈ রা চা রী আওয়ামী লীগের দোসররা বিএনপির বি রু দ্ধে দেশে এবং বিদেশে অব্যাহত ষ ড় য ন্ত্র করে যাচ্ছে। এই ষ ড় য ন্ত্র প্রতিহত করতে হলে সকলে ঐক্যবদ্ধ হয়ে আগামী সংসদ নির্বাচনে বিএনপির প্রার্থীকে বিজয়ী করতে হবে। বিএনপি নেতাকর্মীদের সতর্ক করে তারা বলেন, যে কোন মুহূর্তে মানুষের পাশে থাকতে হবে। সাধারণ জনগণ অসন্তুষ্ট হয় এমন কাজ করা যাবে না।ফুলবাড়ীয়া পৌর বিএনপির আহ্বায়ক একেএম শমশের আলীর পরিচালনায় মাহফিলে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মামুনুর রশীদ মামুন, যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম বাদল, শাহীনূর মল্লিক জীবন।এসময় উপস্থিত ছিলেন, দক্ষিণ জেলা মহিলা দলের সহ সভাপতি ফাহসিনা হক লিরা, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এডভোকেট আজিজুর রহমান, কামরুজ্জামান মীর আজাদ, জাকির হোসেন বাপ্পি, পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবুল ফজল, যুগ্ম আহ্বায়ক মাহবুবুল আলম সেলিম, শাহজাহান সিকদার, উমর ফারুক মাস্টার, মাসুদ আলম খান সহ উপজেলা, পৌর ও বিভিন্ন ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের নেতারা।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT