
নিজস্ব প্রতিবেদক: খুলনা মেট্রোপলিটন পুলিশ (কেএমপি) এর সোনাডাঙ্গা মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে জিআর সাজা পরোয়ানাভুক্ত ও একাধিক মামলার দুই আসামিকে গ্রেফতার করা হয়েছে। শনিবার (১০ মে ২০২৬) থানা এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।পুলিশ সূত্রে জানা যায়, সোনাডাঙ্গা মডেল থানাধীন বানরগাতি ইসলাম কমিশনারের মোড় ডাক্তারের গলি এলাকায় অভিযান চালিয়ে জিআর সাজা পরোয়ানাভুক্ত আসামি মোঃ ডলার মোল্লা (৩০) কে তার নিজ বাসা থেকে গ্রেফতার করা হয়। তিনি মোঃ আব্দুল জলিল মোল্লার ছেলে। তার বিরুদ্ধে সোনাডাঙ্গা থানার এফআইআর নং-৮/৪১৬, তারিখ ০৫ নভেম্বর ২০১৭, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় পরোয়ানা ছিল।পুলিশ আরও জানায়, ডলার মোল্লার বিরুদ্ধে বিভিন্ন থানায় আরও পাঁচটি মামলা রয়েছে।এদিকে একই দিনে পশ্চিম বানিয়াখামার এলাকায় অভিযান চালিয়ে তিনটি জিআর পরোয়ানাভুক্ত আসামি মোঃ সোহেল রানা (৩৫) কে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধেও বিভিন্ন থানায় আরও আটটি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ গ্রেফতারকৃত আসামিদ্বয়কে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
