খুলনা, বাংলাদেশ | ২৭শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১০ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  সোনাডাঙ্গায় বিশেষ অভিযানে দুই পরোয়ানাভুক্ত আসামি গ্রেফতার
  পুলিশ সপ্তাহ উপলক্ষে কেএমপি পুলিশ লাইন্সে প্রীতিভোজের আয়োজন:
  কেশবপুরে ইটের রাস্তায় ৫০ গজের মধ্যে তিনটি স্পিড ব্রেকার: প্রায়ই ঘটছে দূর্ঘটনা
  মোংলায় জমি দখলকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা
  কেন্দ্রীয় চেয়ারম্যানের সঙ্গে খুলনা জেলা জেডসিএফ নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ
  পালিয়ে যাওয়া শেখ পরিবারের ঘনিষ্ঠ ইউপি চেয়ারম্যান শাহাজাদা আবু ইলিয়াসের এলাকায় ফিরে আসা নিয়ে চাঞ্চল্য সৃষ্টি। প্রশাসনের রহস্যজনক নীরবতা।
  রবীন্দ্রনাথ শুধু কবি নন, কৃষি ও গ্রামীণ উন্নয়নেরও পথপ্রদর্শক. খুলনার জেলা প্রশাসক.
  ‘ফুলের সুবাস নেই, ঘাম আর কষ্টের গন্ধ’
  লেবাননে ব্যাপক হামলা, ২৪ ঘণ্টায় নিহত ৩৯
  দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশিকে গুলি করে হত্যা

কেন্দ্রীয় চেয়ারম্যানের সঙ্গে খুলনা জেলা জেডসিএফ নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

[ccfic]

এস মেহেদী হাসান,স্টাফ রিপোর্টার, খুলনা: খুলনা জেলা জিয়া সাইবার ফোর্স (জেডসিএফ)-এর নেতৃবৃন্দ কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান নাসিফ ওয়াহিদ ফাইজালের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় করেছেন সৌহার্দ্যপূর্ণ এ সাক্ষাৎকারে সংগঠনের বর্তমান কার্যক্রম, সাংগঠনিক বিস্তার, ভবিষ্যৎ পরিকল্পনা এবং প্রযুক্তিনির্ভর রাজনৈতিক ও সামাজিক কার্যক্রম আরও বেগবান করার বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা অনুষ্ঠিত হয়।সাম্প্রতিক সময়ে সারাদেশে জিয়া সাইবার ফোর্সের সাংগঠনিক কার্যক্রম জোরদার হওয়ার ধারাবাহিকতায় খুলনা জেলা শাখার নেতৃবৃন্দ কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে এ সৌজন্য সাক্ষাৎ করেন। এসময় কেন্দ্রীয় চেয়ারম্যান নাসিফ ওয়াহিদ ফাইজাল খুলনা জেলা ও উপজেলা পর্যায়ের নেতাকর্মীদের সংগঠনকে আরও গতিশীল, সুসংগঠিত ও শক্তিশালী করতে বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন।তিনি বলেন, বর্তমান সময় তথ্যপ্রযুক্তির যুগ। তাই তরুণ সমাজকে ইতিবাচক ও সংগঠিত কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে সাইবারভিত্তিক কার্যক্রমকে আরও বিস্তৃত করতে হবে। সামাজিক যোগাযোগমাধ্যমে সংগঠনের ইতিবাচক প্রচারণা বৃদ্ধি, দক্ষ জনবল তৈরি এবং তৃণমূল পর্যায়ে সংগঠন সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করেন তিনি।সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন খুলনা জেলা জেডসিএফের আহ্বায়ক মোঃ নাজমুল ইসলাম, সদস্য সচিব জোয়ার্দার মোঃ আবু হানিফ, যুগ্ম আহ্বায়ক আরাফাত বিল্লাহ, মোঃ নাজমুল গোলদার ও মোঃ লাবলু খাঁন। এছাড়াও জেলা সদস্য ইসমাইল হোসেন, শরিফুল ইসলাম ও সাজ্জাদ হোসেন উপস্থিত ছিলেন। উপজেলা পর্যায়ের নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন ডুমুরিয়া উপজেলা শাখার সদস্য সচিব কাজী জাফর, ফুলতলা উপজেলা শাখার আহ্বায়ক নুরুল আমিন সাগর এবং রূপসা উপজেলা শাখার আহ্বায়ক জি এম আসাদুজ্জামান অপুসহ বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা।নেতৃবৃন্দ এসময় খুলনা অঞ্চলে সংগঠনের কার্যক্রম আরও সম্প্রসারণ, নতুন সদস্য সংগ্রহ, অনলাইনভিত্তিক জনসম্পৃক্ততা বৃদ্ধি এবং সাংগঠনিক ঐক্য সুদৃঢ় করার বিষয়ে নিজেদের মতামত তুলে ধরেন। কেন্দ্রীয় চেয়ারম্যান তাদের বক্তব্য মনোযোগসহকারে শোনেন এবং ভবিষ্যতে খুলনা জেলা শাখাকে আরও শক্তিশালী সাংগঠনিক ইউনিট হিসেবে গড়ে তুলতে একযোগে কাজ করার আহ্বান জানান।সৌজন্য সাক্ষাৎ শেষে খুলনা জেলা জেডসিএফ নেতৃবৃন্দ সংগঠনের আদর্শ ও লক্ষ্য বাস্তবায়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। নেতাকর্মীদের মধ্যে এ সাক্ষাৎকে ঘিরে উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT