খুলনা, বাংলাদেশ | ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  ডুমুরিয়ার খর্নিয়া ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় বি এনপি নেতা আবুল কাশেম
  ‎ডুমুরিয়ায় ভদ্রানদী খননের মাটি বিক্রি সিন্ডিকেট আবারও সক্রিয়, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন বিদ্ধ জনগণ
  উখিয়ায় ইয়াবাসহ ৪ ভাই-বোন আটক
  দাকোপ উপজেলা নবগঠিত যাত্রা শিল্পী পরিষদের পরিচিতি সভা
  ডুমুরিয়ায় সরকারি রাস্তা দখল করে ভাড়াটিয়া দোকানদারদের পসরা: চরম ভোগান্তিতে চালক ও সাধারণ মানুষ
  তেরখাদায় উন্নয়ন কার্যক্রম পরিদর্শনে এমপি হেলাল, আবনালী বিলে পোনা অবমুক্ত
  খুলনায় ১১ দলের বিভাগীয় সমাবেশ আরেকটি ‘অনিবার্য বিপ্লবের’ প্রস্তুতি নিন —–ডা. শফিকুর রহমান
  আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দাদের পাশে সরকার, ডুমুরিয়ায় জিআর চাল ও নগদ অর্থ বিতরণ
  যশোরের কেশবপুর-বেতগ্রাম সড়কের বেহাল দশা, দ্রুত সংস্কারের জোর দাবী
  কেশবপুর থানা প্রেসক্লাবের মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত

লেবাননে ব্যাপক হামলা, ২৪ ঘণ্টায় নিহত ৩৯

[ccfic]

ডেস্ক:

শনিবার লেবাননের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা এনএনএ জানিয়েছে, দক্ষিণাঞ্চলের বিভিন্ন এলাকায়, বিশেষ করে সাকসাকিয়েহে, ইসরায়েলি হামলা হয়েছে। স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ওই হামলায় ‘প্রাথমিকভাবে এক কন্যাশিশুসহ সাতজন নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন অন্তত ১৫ জন, যাদের মধ্যে তিন শিশু রয়েছে।’আইডিএফ জানিয়েছে, ওই এলাকায় ‘সামরিক কাজে ব্যবহৃত একটি স্থাপনায় অবস্থানরত হিজবুল্লাহ সদস্যদের’ লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। বেসামরিক মানুষের ক্ষতি যতটা সম্ভব কমাতে নির্ভুল অস্ত্র ও আকাশপথে নজরদারির মতো ব্যবস্থা নেওয়া হয়েছিল। ঘটনার বিস্তারিত এখনও পর্যালোচনা করা হচ্ছে বলেও জানিয়েছে আইডিএফ।এদিকে লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, নাবাতিয়েহ এলাকায় মোটরসাইকেলে চালানো আরেকটি ইসরায়েলি হামলায় এক সিরীয় নাগরিক ও তার ১২ বছর বয়সী মেয়ে আহত হন। মন্ত্রণালয়ের দাবি, প্রথম হামলার স্থান থেকে সরে যাওয়ার পর ড্রোনটি দ্বিতীয়বার হামলা চালায়, এতে ওই বাবা নিহত হন। পরে ড্রোনটি ‘তৃতীয়বার সরাসরি মেয়েটিকে লক্ষ্য করে হামলা চালায়।’অন্যদিকে হিজবুল্লাহ উত্তর ইসরায়েলে একটি ড্রোন হামলা চালিয়েছে। এতে তিনজন ইসরায়েলি সেনা আহত হয়েছেন। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গত এক সপ্তাহে দেশজুড়ে ইসরায়েলি হামলায় নারী ও শিশুসহ ১২০ জনের বেশি মানুষ নিহত হয়েছেন। তবে নিহতদের মধ্যে কতজন যোদ্ধা এবং কতজন বেসামরিক, তা আলাদা করে উল্লেখ করা হয়নি।লেবাননে ব্যাপক হামলা চালিয়েছে ইসরায়েল। এতে গত ২৪ ঘণ্টায় অন্তত ৩৯ জন নিহত হয়েছেন।রোববার (১০ মে) লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।মন্ত্রণালয় জানিয়েছে, দক্ষিণাঞ্চলীয় শহর সাকসাকিয়েহ-এ ইসরায়েলের এক হামলায় অন্তত সাতজন নিহত হয়েছেন, যাদের মধ্যে এক শিশুও রয়েছে।ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানিয়েছে, লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ-কে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। ‘নিরীহ বেসামরিক মানুষের ক্ষয়ক্ষতির’ বিষয়ে তারা অবগত রয়েছে বলেও জানানো হয়েছে।যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ১৬ এপ্রিল ইসরায়েল ও লেবানন সরকারের মধ্যে যুদ্ধবিরতির ঘোষণা দেওয়ার পরও ইসরায়েলি বাহিনী ও হিজবুল্লাহর মধ্যে পাল্টাপাল্টি হামলা অব্যাহত রয়েছে।ইসরায়েলের অধিকাংশ বিমান হামলায় দক্ষিণ লেবাননকে নিশানা করা হয়েছে। ইসরায়েলি সেনাবাহিনীর দাবি, হিজবুল্লাহ-সংশ্লিষ্ট অবকাঠামো ও ব্যক্তিদের লক্ষ্যবস্তু করা হয়েছে। হিজবুল্লাহ ইরান-সমর্থিত একটি সশস্ত্র গোষ্ঠী ও রাজনৈতিক দল।শনিবার লেবাননের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা এনএনএ জানিয়েছে, দক্ষিণাঞ্চলের বিভিন্ন এলাকায়, বিশেষ করে সাকসাকিয়েহে, ইসরায়েলি হামলা হয়েছে। স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ওই হামলায় ‘প্রাথমিকভাবে এক কন্যাশিশুসহ সাতজন নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন অন্তত ১৫ জন, যাদের মধ্যে তিন শিশু রয়েছে।’আইডিএফ জানিয়েছে, ওই এলাকায় ‘সামরিক কাজে ব্যবহৃত একটি স্থাপনায় অবস্থানরত হিজবুল্লাহ সদস্যদের’ লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। বেসামরিক মানুষের ক্ষতি যতটা সম্ভব কমাতে নির্ভুল অস্ত্র ও আকাশপথে নজরদারির মতো ব্যবস্থা নেওয়া হয়েছিল। ঘটনার বিস্তারিত এখনও পর্যালোচনা করা হচ্ছে বলেও জানিয়েছে আইডিএফ।এদিকে লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, নাবাতিয়েহ এলাকায় মোটরসাইকেলে চালানো আরেকটি ইসরায়েলি হামলায় এক সিরীয় নাগরিক ও তার ১২ বছর বয়সী মেয়ে আহত হন। মন্ত্রণালয়ের দাবি, প্রথম হামলার স্থান থেকে সরে যাওয়ার পর ড্রোনটি দ্বিতীয়বার হামলা চালায়, এতে ওই বাবা নিহত হন। পরে ড্রোনটি ‘তৃতীয়বার সরাসরি মেয়েটিকে লক্ষ্য করে হামলা চালায়।’অন্যদিকে হিজবুল্লাহ উত্তর ইসরায়েলে একটি ড্রোন হামলা চালিয়েছে। এতে তিনজন ইসরায়েলি সেনা আহত হয়েছেন। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গত এক সপ্তাহে দেশজুড়ে ইসরায়েলি হামলায় নারী ও শিশুসহ ১২০ জনের বেশি মানুষ নিহত হয়েছেন। তবে নিহতদের মধ্যে কতজন যোদ্ধা এবং কতজন বেসামরিক, তা আলাদা করে উল্লেখ করা হয়নি।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT