খুলনা, বাংলাদেশ | ২০শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ | ৪ঠা সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  ডুমুরিয়ায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনে রঘুনাথপুর ইউনিয়নে প্রস্তুতি সভা
  ডুমুরিয়ার ১৮ মাইল বাজারে এমপি লবি ও তার সহধর্মিণীর রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল
  খর্নিয়া হাইস্কুলে সাবেক ছাত্রদল নেতা মোজাহিদ সভাপতি নির্বাচিত
  কেশবপুর প্রেসক্লাবের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
  সুনামগঞ্জের লাউড়েরগর গ্রামে আসাদ মিয়ার ঘর থেকে ৩০০ বোতল ফেনসিডিল,ফোসকাসহ ভারতীয় পণ্য জব্দ।
  খুলনা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে KU Insiders-এর টানা ৩য় বারের মতো বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত:
  খুলনায় মাদক ও আধিপত্য বিস্তারের দ্বন্দ্বে জোড়া খুন, গ্রেপ্তার ৩
  জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে নবনিযুক্ত মন্ত্রীদের শ্রদ্ধা
  ভারতীয় মোটরসাইকেলসহ চোরাচালান চক্রের ৯ সদস্য গ্রেপ্তার
  মার্কিন সেনাবাহিনীতে যোগ দিলেন হাজীগঞ্জের জুম্মান

ময়মনসিংহে বিনার ডিজির কক্ষে তালা, বিক্ষোভ অব্যাহত

[ccfic]

 

গোলাম কিবরিয়া পলাশ/ময়মনসিংহে বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউটের (বিনা) মহাপরিচালক (ডিজি) ড. মো. আবুল কালাম আজাদের অপসারণের দাবিতে তার কক্ষে তালা ঝুলিয়ে দ্বিতীয় দিনের মতো বিক্ষোভ করছেন বিক্ষুব্ধ বিজ্ঞানী, কর্মকর্তা-কর্মচারী ও এলাকাবাসী। এ সময় বিক্ষোভকারীরা মহাপরিচালকের অপসারণ দাবি করে নানা স্লোগান দেন, অন্যথায় আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন।  মঙ্গলবার (১৮ মার্চ) দুপুরে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় সংলগ্ন বিনা ভবনে এই বিক্ষোভ মিছিল ও তালা দেওয়ার ঘটনা ঘটে। এর আগে সোমবারও একই কর্মসূচি পালন করেন আন্দোলনকারীরা। এ সময় বক্তব্য রাখেন বিনার ড. মাহবুবুল আলম তরফদার, প্রধান বৈজ্ঞানিক কর্মকতা ড. রেজা মোহাম্মদ ইমন, কৃষিবিদ মো. আব্দুর রশিদ এবং কৃষিবিদ মোহাম্মদ ফরহাদ হোসেন।বক্তারা বলেন, গত বছরের ৪ আগস্ট ছাত্র-জনতার বিপক্ষে লাঠি মিছিলে নেতৃত্ব দেওয়া, পরিবর্তিত প্রেক্ষাপটেও ২৭ ছাত্রলীগ নেতার পদোন্নতি চূড়ান্ত করা, বঞ্চিতদের জৈষ্ঠ্যতা প্রদানে পরিচালনা পর্ষদের সিদ্ধান্ত বাস্তবায়নে গড়িমসি, পালিয়ে অফিস করাসহ নানা বিতর্কিত কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে ডিজির বিরুদ্ধে।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT