খুলনা, বাংলাদেশ | ৬ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২১শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  ডুমুরিয়া সদর ইউনিয়নের উন্নয়নের প্রত্যয়ে চেয়ারম্যান পদপ্রার্থী মোল্লা আবরার হোসেন সৈকতের দোয়া ও সমর্থন কামনা
  ১১ বছরের পথচলায় খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়: উৎসবের সঙ্গে নতুন স্বপ্নের অঙ্গীকার
  খর্নিয়া ইউপি নির্বাচন ঘিরে সরগরম রাজনৈতিক অঙ্গন, তৃণমূলের আলোচনায় বিএনপি নেতা শেখ শাহিনুর রহমান
  দাকোপে ৩ দিনের ভারী বৃষ্টিতে বিপর্যস্ত জনজীবন।
  ডুমুরিয়ার খর্নিয়া ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় বি এনপি নেতা আবুল কাশেম
  ‎ডুমুরিয়ায় ভদ্রানদী খননের মাটি বিক্রি সিন্ডিকেট আবারও সক্রিয়, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন বিদ্ধ জনগণ
  উখিয়ায় ইয়াবাসহ ৪ ভাই-বোন আটক
  দাকোপ উপজেলা নবগঠিত যাত্রা শিল্পী পরিষদের পরিচিতি সভা
  ডুমুরিয়ায় সরকারি রাস্তা দখল করে ভাড়াটিয়া দোকানদারদের পসরা: চরম ভোগান্তিতে চালক ও সাধারণ মানুষ
  তেরখাদায় উন্নয়ন কার্যক্রম পরিদর্শনে এমপি হেলাল, আবনালী বিলে পোনা অবমুক্ত

আইসিসির মাসসেরা খেলোয়াড় বাংলাদেশের নাহিদ রানা

[ccfic]

নাজমুস সাকিব, খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়, খুলনা: বাংলাদেশ ক্রিকেটে এখন আলোচনার কেন্দ্রবিন্দু নাহিদ রানা। দুর্দান্ত ধারাবাহিক পারফরম্যান্সের স্বীকৃতি হিসেবে তিনি জিতেছেন আইসিসির এপ্রিল মাসের সেরা খেলোয়াড়ের পুরস্কার।ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ৮ উইকেট নিয়ে এই সম্মান অর্জন করেন বাংলাদেশের তরুণ এই পেসার। সিরিজজুড়ে তাঁর গতি, নিয়ন্ত্রণ ও আক্রমণাত্মক বোলিং মুগ্ধ করেছে ক্রিকেটবিশ্বকে।এপ্রিলের ওই সিরিজে শুরুটা খুব ভালো হয়নি নাহিদ রানার। প্রথম ওয়ানডেতে ৬৫ রান খরচায় নেন মাত্র ১ উইকেট। তবে দ্বিতীয় ম্যাচেই দারুণভাবে ঘুরে দাঁড়ান তিনি। ক্যারিয়ারের দ্বিতীয়বারের মতো ওয়ানডেতে ৫ উইকেট শিকার করে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন।সিরিজের শেষ ম্যাচেও নেন ২ উইকেট। সব মিলিয়ে ৩ ম্যাচে ৮ উইকেট নিয়ে হন সিরিজসেরা খেলোয়াড়।নিউজিল্যান্ড সিরিজের আগেও এবং পরেও ধারাবাহিক ছিলেন নাহিদ রানা। মার্চে পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজেও তিনি নিয়েছিলেন ৮ উইকেট। সেই সিরিজেই প্রথমবার ওয়ানডেতে ৫ উইকেট পাওয়ার কীর্তি গড়েন এই ডানহাতি পেসার।এরপর মিরপুর টেস্টে পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় ইনিংসে ক্যারিয়ারসেরা বোলিং করেন নাহিদ। ৪০ রান দিয়ে তুলে নেন ৫ উইকেট।এটাই নাহিদ রানার প্রথম আইসিসি মাসসেরা পুরস্কার। গত বছরের এপ্রিলে মেহেদী হাসান মিরাজ–এর পর বাংলাদেশের প্রথম পুরুষ ক্রিকেটার হিসেবে এই সম্মান জিতলেন তিনি।বাংলাদেশের ক্রিকেটারদের মধ্যে এর আগে এই পুরস্কার পেয়েছেন মুশফিকুর রহিম, সাকিব আল হাসান (দুইবার) এবং মেহেদী হাসান মিরাজ।পুরস্কার জয়ের পর নাহিদ রানা বলেন, “নিউজিল্যান্ডের মতো বিশ্বমানের দলের বিপক্ষে ভালো পারফর্ম করে আইসিসির মাসসেরা খেলোয়াড় হতে পারাটা দারুণ এক অনুভূতি। এটি দেশের মাটিতে পারফর্ম করতে পারা সিরিজটিকে আরও বিশেষ করে তুলেছে এবং এই সিরিজটি আমি সব সময় মনে রাখব।”মেয়েদের বিভাগে এপ্রিল মাসের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক লরা ভলভার্ট।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT