খুলনা, বাংলাদেশ | ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  ডুমুরিয়ার খর্নিয়া ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় বি এনপি নেতা আবুল কাশেম
  ‎ডুমুরিয়ায় ভদ্রানদী খননের মাটি বিক্রি সিন্ডিকেট আবারও সক্রিয়, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন বিদ্ধ জনগণ
  উখিয়ায় ইয়াবাসহ ৪ ভাই-বোন আটক
  দাকোপ উপজেলা নবগঠিত যাত্রা শিল্পী পরিষদের পরিচিতি সভা
  ডুমুরিয়ায় সরকারি রাস্তা দখল করে ভাড়াটিয়া দোকানদারদের পসরা: চরম ভোগান্তিতে চালক ও সাধারণ মানুষ
  তেরখাদায় উন্নয়ন কার্যক্রম পরিদর্শনে এমপি হেলাল, আবনালী বিলে পোনা অবমুক্ত
  খুলনায় ১১ দলের বিভাগীয় সমাবেশ আরেকটি ‘অনিবার্য বিপ্লবের’ প্রস্তুতি নিন —–ডা. শফিকুর রহমান
  আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দাদের পাশে সরকার, ডুমুরিয়ায় জিআর চাল ও নগদ অর্থ বিতরণ
  যশোরের কেশবপুর-বেতগ্রাম সড়কের বেহাল দশা, দ্রুত সংস্কারের জোর দাবী
  কেশবপুর থানা প্রেসক্লাবের মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত

শেরপুরে সাদেক আলীফাউন্ডেশনের মেধা বৃত্তি ও এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান

[ccfic]

ডেস্ক রিপোর্ট :

হাকিকুল ইসলাম খোকন, বাপসনিউজঃ সাদেক আলী ফাউন্ডেশনের মেধা বৃত্তি প্রদান ও এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংম্বর্ধনা অনুষ্ঠান হয়েছে গত বৃহস্পতিবার,১৬ এপ্রিল২০২৬, শেরপুর সদরের চরজংগলদী রাহেতুননেছা উচ্চ বিদ্যালয়ের অডিটোরিয়মে । বিদ্যালয়ের পরিচালনা কমিটি কর্তৃক আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন স্কুলের প্রধান শিক্ষক কামাল হোসেন ।সাদেক আলী ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক আব্দুল করিম – এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্কুলের সহকারী প্রধান শিক্ষক হাবিবুর রহমান,সহকারী শিক্ষক আজহারুল ইসলাম বকুল, সহকারী শিক্ষক এমএ জলিল প্রমুখ।খবর আইবিএননিউজ।স্কুলের সহকারী শিক্ষক আব্দুল কাদিরের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন আব্দুল কাউয়ুম,রেজাউল ইসলাম, মোহাম্মদ রিফাত প্রমুখ । প্রধান অতিথির বক্তব্যে কামাল হোসেন বলেন,সাংবাদিক আবুল কাশেম লেবু তাঁর মরহুম পিতা সাদেক আলী’র নামে আমাদের স্কুলে যে শিক্ষা ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেছেন তা শুধু আমাদের স্কুলের জন্যই নয় এতদ অঞ্চলের সাধারণ শিক্ষার্থীদের অনুপ্রাণিত করবে । আমাদের সমাজে অনেক ধনী মানুষ থাকলেও তাদের সমাজের জন্য ভালো কিছু করার মানসিকতা নেই । কিন্তু সাংবাদিক আবুল কাশেমের দান করার কিংবা সমাজের জন্য ভালো কাজ করার উন্নত মানসিকতা রয়েছে । তিনি আরও বলেন, আমার স্কুলে সাদেক আলী ফাউন্ডেশনের মেধা বৃত্তির পাওয়ার জন্য বছরের শুরুতেই ছেলে-মেয়েদের মধ্যে প্রথম হওয়ার প্রতিযোগিতা লক্ষ্য করি। এবার আশ্চর্যজনক ভাবে সব ক্লাসেই মেয়েরা প্রথম স্থান অধিকার করেছে।এটা নিঃসন্দেহে একটি ইতিবাচক দিক।তিনি সাদেক আলী ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান নিউইয়র্ক প্রবাসী সাংবাদিক আবুল কাশেম লেবু’র ভূয়সী প্রশংসা করেন।অনুষ্ঠানের সভাপতি ও সাদেক আলী ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক আব্দুল করিম তাঁর বক্তব্যে বলেন, তাঁর বাবা সাদেক আলী উচ্চ শিক্ষিত মানুষ ছিলেন না ,তবে তিনি ছিলেন স্বশিক্ষিত । এবং তিনি একজন বিদুৎসাহী,সমাজ হিতৈষী, পরোপকারী সংস্কৃতিমনা ও অসম্প্রদায়িক সাদা মনের মানুষ ছিলেন। তিনি এতদ অঞ্চলের প্রথিতযশা একজন পুঁথিপাঠক, অমর কথা সাহিত্যিক মীর মশাররফ হোসেনের “বিষাদ-সিন্ধু” পাঠক ছিলেন ।তিনি সব সময় সমাজের হত দরিদ্র মানুষে ছেলে-মেয়েদের শিক্ষা নিয়ে ভাবতেন ।তাঁর দূরদর্শি ভাবনা চিন্তা কে আমাদের সমাজে স্থায়ীভাবে প্রতিফলন করার জন্যই আমরা বড় ভাই প্রবাসী সাংবাদিক আবুল কাশেম এই ফাউন্ডেশন গঠন করেছেন।এই ফাউন্ডেশন একটি অলাভজনক, অরাজনৈতিক ও সেবামুলক প্রতিষ্ঠান। আমরা আগামী দিনগুলোতে এই ফাউন্ডেশনের কার্যক্রম অব্যাহত রাখতে কাজ করবো।প্রতি বৎসর মেধা প্রতিযোগিতায় প্রতি ক্লাসে প্রথম স্হান লাভ কারী ছাত্র-ছাত্রীদের সাদেক আলী ফাউন্ডেশন বৃত্তি প্রদান করে আসছে। তারই ধারাবাহিকতায় এবার ৬ষ্ঠ শ্রেনীতে হৃদিকা জান্নাত,৭ম শ্রেনীতে সাদিকা ইয়াসমিন,৮ম শ্রেণিতে তাওহিদা জান্নাত,৯ম শ্রেণিতে মরিয়ম আক্তার,ও দশম শ্রেণিতে রমিলা খাতুন প্রত‍্যেকই তাদের নিজ নিজ ক্লাসে প্রথম স্থান লাভ করে মেধা বৃত্তি লাভ করেন ।উল্লেখ করা যেতে পারে যে ,২০১৬ সালে নিউইয়র্ক প্রবাসী সাংবাদিক আবুল কাশেম সাদেক আলী ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেন। অগ্রনী বাংকে এক লক্ষ টাকার এফ ডি আর থেকে প্রতি বছর লভ্যাংশ ষষ্ঠ শ্রেণি থেকে দশম শ্রেণি পর্যন্ত প্রথম স্হান অধিকারীকে এক কালীন বৃত্তি প্রদান করে আসছেন ।এবারও ৫ জন ছাত্রছাত্রীকে আট হাজার টাকা মেধা বৃত্তি প্রদান করা হয় । অনুষ্ঠানে এলাকা বিভিন্ন শেণি পেশার গণ্যমান্য ব্যক্তি বর্গ উপস্হিত ছিলেন ।অনুষ্ঠানে মরহুম সাদেক আলী ও তাঁর মরহুমা স্ত্রী বেগম চাঁনবানু’র আত্মার মাগফেরাত কামনা করে এবং এস এস সি’র বিদায়ী পরীক্ষার্থীদের জন্য বিশেষ মোনাজাত করা হয় । অনুষ্ঠানে দোয়া মোনাজাত পরিচালনা করেন স্কুলের মৌলভী শিক্ষক মাওলানা মোহাম্মদ আবদুল জলিল।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT