খুলনা, বাংলাদেশ | ৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  ডুমুরিয়া সদর ইউনিয়নের উন্নয়নের প্রত্যয়ে চেয়ারম্যান পদপ্রার্থী মোল্লা আবরার হোসেন সৈকতের দোয়া ও সমর্থন কামনা
  ১১ বছরের পথচলায় খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়: উৎসবের সঙ্গে নতুন স্বপ্নের অঙ্গীকার
  খর্নিয়া ইউপি নির্বাচন ঘিরে সরগরম রাজনৈতিক অঙ্গন, তৃণমূলের আলোচনায় বিএনপি নেতা শেখ শাহিনুর রহমান
  দাকোপে ৩ দিনের ভারী বৃষ্টিতে বিপর্যস্ত জনজীবন।
  ডুমুরিয়ার খর্নিয়া ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় বি এনপি নেতা আবুল কাশেম
  ‎ডুমুরিয়ায় ভদ্রানদী খননের মাটি বিক্রি সিন্ডিকেট আবারও সক্রিয়, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন বিদ্ধ জনগণ
  উখিয়ায় ইয়াবাসহ ৪ ভাই-বোন আটক
  দাকোপ উপজেলা নবগঠিত যাত্রা শিল্পী পরিষদের পরিচিতি সভা
  ডুমুরিয়ায় সরকারি রাস্তা দখল করে ভাড়াটিয়া দোকানদারদের পসরা: চরম ভোগান্তিতে চালক ও সাধারণ মানুষ
  তেরখাদায় উন্নয়ন কার্যক্রম পরিদর্শনে এমপি হেলাল, আবনালী বিলে পোনা অবমুক্ত

শেখ হাসিনার সঙ্গে কথা হয়েছে : জিএম কাদের

[ccfic]

ডেক্স

ছাত্র-জনতার অভ্যুত্থানে ২০২৪ সালের ৫ আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পতনের পর তার সঙ্গে কুশল বিনিময়ের কথা জানিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান (জাপা) জিএম কাদের। তবে কখন কথা হয়েছে সে বিষয়ে নির্দিষ্ট সময় তিনি উল্লেখ করেননি।রোববার (১৯ এপ্রিল) এক সংবাদমাধ্যমের টকশোতে অংশ নিয়ে এ তথ্য জানান জাপা চেয়ারম্যান।শেখ হাসিনার সঙ্গে ৫ আগস্টের পর আপনার কোনো কথা হয়েছে কি না? উপস্থাপকের এমন প্রশ্নে তিনি বলেন, ‘হ্যাঁ, কথা হয়েছে। উনি তেমন কিছু বলেননি। এমনি কুশল বিনিময় করেছেন, ভালো আছেন ইত্যাদি।’শেখ হাসিনার সঙ্গে আপনার কথা হয়েছে; তিনি কবে ফিরবেন? বাংলাদেশের রাজনীতিতে ফিরতে চান কি না কিংবা আওয়ামী লীগের রাজনীতি নিয়ে কোনো কিছু আপনার সঙ্গে শেয়ার করেছেন কিনা এমন প্রশ্নের জবাবে জাতীয় পার্টির চেয়ারম্যান বলেন, ‘না। কেমন আছেন, ভালো আছেন এমন ধরনের কথা হয়েছে।জিএম কাদের বলেন, ‘উনার সঙ্গে তো আমি রাজনীতি করি না। ওই ধরনের কোনো কথা আমার সঙ্গে হয়নি।এনসিপির পক্ষ থেকে বলা হয়েছে, অতীতে ছাত্রলীগ করলেও এনসিপিতে যোগ দেওয়া যাবে। এনসিপির দয়ায় কি আওয়ামী লীগ বাংলাদেশে রাজনীতি করবে—উপস্থাপকের এমন প্রশ্নে তিনি বলেন, ‘কয়েক দিন আগেও বলেছিলাম। হঠাৎ করে এনসিপি আমাদের পেছনে লাগলো কেন? আমার একটি ধারণা হয়েছে, আমাদের ভোটব্যাংকটা তারা নিতে চায়। তারা মনে করছে হয়তো আওয়ামী লীগের ভোটব্যাংক নেওয়া সহজ হবে না। বিএনপির তো প্রশ্নই আসে না। আর তাদের তো জামায়াতের অংশই মানুষ মনে করে।’জাপা চেয়ারম্যান বলেন, ‘মানে এনসিপিতে জয়েন করলে সব দোষ মাপ। আর এর আগে তারা দোসর, তারা ক্রিমিনালস, তাদের ফাঁসি দিতে হবে। এই ধরনের ডাবল স্ট্যান্ডার্ড তো খুব একটা গ্রহণযোগ্য হবে না।’

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT