খুলনা, বাংলাদেশ | ২৪শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | ৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  ডুমুরিয়ায় ২০০ বিঘার ঘেরে বাগদা চিংড়ির মড়ক: মৎস্য বিভাগের জরুরী পরিদর্শন ও পরামর্শ
  মৌলভী চা বাগানে মাদকবিরোধী সচেতনতামূলক আলোচনা সভা, মাদকমুক্ত সমাজ গঠনের অঙ্গীকার 
  জলবায়ু সহনশীল কৃষি ও নিরাপদ খাদ্য নিশ্চিতে ডুমুরিয়ায় ‘পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস-২০২৬’ অনুষ্ঠিত
  ইউপি নির্বাচন ঘিরে ছাগলাদাহে মাঠে মোস্তাক আহমেদ, গণসংযোগে ভোটারদের ব্যাপক সাড়া
  শিশু রামিসা হত্যা মামলার রায় আজ, আদালতে সোহেল ও তার স্ত্রী স্বপ্না
  ডুমুরিয়ায় সরকারি জায়গার মাটি কাটার অপরাধে ৫০ হাজার টাকা জরিমানা
  কেশবপুরে ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে সচেতনতামূলক র‍্যালি ও লিফলেট বিতরণ
  কেশবপুরে সপ্তাহিক দেশ জনতার কথা  পত্রিকার মতবিনিময় ও পরিচিতি সভা
  মাদারীপুরে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ও র‍্যালি অনুষ্ঠিত
  ধামইরহাটে প্রধানমন্ত্রীর ত্রান ও কল্যান তহবিলের ঈদ উপহার বঞ্চিত  ভিক্ষুক ও দুস্থদের -মানববন্ধন

ইউপি নির্বাচন ঘিরে ছাগলাদাহে মাঠে মোস্তাক আহমেদ, গণসংযোগে ভোটারদের ব্যাপক সাড়া

[ccfic]

নিজস্ব প্রতিবেদক:

আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনকে সামনে রেখে তেরখাদা উপজেলার ৩ নম্বর ছাগলাদাহ ইউনিয়নে গণসংযোগ ও মতবিনিময় কার্যক্রম জোরদার করেছেন সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী এবং উয়পজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক খান মোস্তাক আহমেদ।শনিবার তার নিজ গ্রাম জুনারীর বাসিন্দারা একযোগে তাকে সঙ্গে নিয়ে ইউনিয়নের নেবুদিয়া, মণ্ডলগাতী, গাজীপুর, মসুনদিয়া বাজারসহ বিভিন্ন এলাকায় ব্যাপক গণসংযোগ করেন। এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, মুরুব্বিয়ান এবং বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।গণসংযোগকালে খান মোস্তাক আহমেদ এলাকাবাসীর সঙ্গে কুশল বিনিময় করেন এবং ইউনিয়নের উন্নয়ন ও জনকল্যাণে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। তিনি আগামী নির্বাচনে সকলের দোয়া, সমর্থন ও সার্বিক সহযোগিতা কামনা করেন।এদিকে, নিজ গ্রামের মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে আয়োজিত এ গণসংযোগে সাধারণ ভোটারদের ব্যাপক সাড়া লক্ষ্য করা যায়। স্থানীয়দের সঙ্গে মতবিনিময় ও শুভেচ্ছা বিনিময়ের মধ্য দিয়ে নির্বাচনী মাঠে নিজের অবস্থান আরও সুদৃঢ় করছেন বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT