খুলনা, বাংলাদেশ | ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | ৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  ডুমুরিয়ায় সরকারি জায়গার মাটি কাটার অপরাধে ৫০ হাজার টাকা জরিমানা
  কেশবপুরে ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে সচেতনতামূলক র‍্যালি ও লিফলেট বিতরণ
  কেশবপুরে সপ্তাহিক দেশ জনতার কথা  পত্রিকার মতবিনিময় ও পরিচিতি সভা
  মাদারীপুরে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ও র‍্যালি অনুষ্ঠিত
  ধামইরহাটে প্রধানমন্ত্রীর ত্রান ও কল্যান তহবিলের ঈদ উপহার বঞ্চিত  ভিক্ষুক ও দুস্থদের -মানববন্ধন
  ১৩ কোটি ৬৯ লাখ ব্যয়ে ২ দফা ময়ূর নদ খনন করা হলেও কোন সুফল মেলেনি শুধু টাকার অপচয় হয়েছে
  বাগেরহাটে সাংবাদিক শিমুলের নামে দায়েরকৃত মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন
  তদন্তের জালে খুলনা ওয়াসার নির্বাহী প্রকৌশলী রেজাউল ইসলাম
  রাজধানীতে গ্যাস লিকেজের আগুনে পুড়ল তিনজন, আশঙ্কাজনক দুই
  ঝিনাইদহের মহেশপুর উপজেলায় জামায়াতের প্রায় ৩০০ নেতাকর্মী বিএনপিতে যোগ দিয়েছেন

কেশবপুরে ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে সচেতনতামূলক র‍্যালি ও লিফলেট বিতরণ

[ccfic]

পরেশ দেবনাথ, নিজস্ব প্রতিনিধি 

কেশবপুরে ডেঙ্গুসহ মশাবাহিত অনান্য রোগ প্রতিরোধে সচেতনতামূলক র‍্যালি ও পরিস্কার-পরিছন্নতা অভিযান কার্যক্রম পরিচালনা করা হয়েছে। আজ শনিবার (৬ জুন) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে র‍্যালি ও পরিস্কার-পরিছন্নতা অভিযান কার্যক্রমে সরকারি-বেসরকারি কর্মকর্তা-কর্মচারী, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, মিডিয়াকর্মী, সেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন। শনিবার (৬ জুন-২৬) সকালে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার রেক্সোনা খাতুন। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কাজী মেশকাতুল ইসলাম ,উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা রেহনেওয়াজ তুহিন, কেশবপুর থানার ওসি (তদন্ত) শহিদুল ইসলাম, কেশবপুর পৌর বিএনপির সভাপতি সাবেক মেয়র আব্দুস সামাদ বিশ্বাস, কেশবপুর থানা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক, কেশবপুর সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যাপক আলাউদ্দিন আলা, পৌর জামায়াতের আমির প্রভাষক জাকির হোসেন, ন্যাশনাল প্রেস সোসাইটি ও মানবাধিকার সংগঠনের কেশবপুর উপজেলা শাখার সভাপতি সাংবাদিক শামিম আক্তার মুকুল, উপজেলা এনসিপির প্রধান সমন্বয়কারী সম্রাট হোসেন হোসেনসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ। লিফলেট বিতরের শেষে একটি রালি শহরের প্রধান প্রধান সড়ক পরিদক্ষিণ করে।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT