খুলনা, বাংলাদেশ | ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৫শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  সরকারি আদেশে অপসারিত হলো ১০ নং গড়ইখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুস সালাম কেরু
  শেখ রাশেল স্মৃতি সংসদ, ঈদগড় ইউনিয়নে ১২ সদস্য বিশিষ্ট কমিটি অনুমোদন
  দেশ জুড়ে একটি মহল অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা চালাচ্ছে : এমপি লবি
  কেশবপুরে ককটেল বোমা বিস্ফোরণের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ
  খুলনা জেলার শ্রেষ্ঠ নির্বাচিত হলেন পাইকগাছা থানার এ এস আই নিঃ হারুন অর রশিদ পাইকগাছা থানা ওয়ারেন্ট তামিল শ্রেষ্ঠ অফিসার
  পোকখালী ইউনিয়ন বিএনপির ১০১ সদস্যে বিশিষ্ট কমিটি অনুমোদন, অসন্তোষ
  ঈদগাঁওতে এবার প্রকাশ্যে নিষিদ্ধ ছাত্রলীগের বিক্ষোভ
  পাইকগাছায় জাল টাকাসহ দুই নারী আটক
  পোকখালীর ফুলেশ্বরী নদীর তীরঘেঁষা সড়কটি বেহাল দশা, দেখার কেউ নেই
  খুলনা জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন পাইকগাছা থানার শেখ আওয়াল কবির

প্রধানমন্ত্রী কক্সবাজার আসছেন ১৩ জুন

[ccfic]

কক্সবাজার প্রতিনিধি:

ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান করেছে ঈদগাঁও ইউনিয়ন বিএনপি পরিবার। ৭ জুন রবিবার বিকেলে ঈদগাঁও উপজেলা বিএনপি কার্যালয়ে এ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়। ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক অহিদুল আলম কোম্পানির সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন ঈদগাঁও উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক সেলিম উল্লাহ মাহমুদ। উপস্থিত ছিলেন ঈদগাঁও ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ন আহ্বায়ক মমতাজুল হক, বিএনপি নেতা নুরুল আমিন, জেলা শ্রমিক দলের সাবেক সহ সভাপতি মোকতার আহমদ, বিএনপি নেতা হেলাল উদ্দিন। অন্যদের মধ্যে পুনর্মিলনীতে অংশ নেন ১ নম্বর ওয়ার্ড বিএনপি’র সভাপতি আমানুল হক, ২ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি নুরুল কবির, ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি এম, শফিউল আলম আজাদ, ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি জিল্লুর রহমান, ৫ নম্বর ওয়ার্ড বিএনপি’র সভাপতি সাবেক মেম্বার ছফুর আলম, ৬ নম্বর ওয়ার্ড বিএনপি’র সভাপতি নূর হোসেন, ৭ নম্বর ওয়ার্ড (দক্ষিণ) বিএনপি’র সভাপতি মহিউদ্দিন, উত্তরের সভাপতি কামাল উদ্দিন, ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি জাহাঙ্গীর আলম, ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি সিরাজুল ইসলামসহ প্রতিটি ওয়ার্ডের সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদকসহ সিনিয়র নেতৃবৃন্দ।বক্তারা বলেন, আগামী ১৩- ১৪ জুন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের কক্সবাজার সম্পর্কে কেন্দ্র করে তৃণমূলের নেতাকর্মীরা উজ্জীবিত হয়ে উঠেছেন। সফরকালে তিনি কক্সবাজার সদর উপজেলার পিএমখালী ইউনিয়নে পাতলী- মাছুয়াখালী খাল খনন কাজের উদ্বোধন ও সংক্ষিপ্ত পথসভায় বক্তব্য রাখবেন। পরে তিনি ডুলহাজারা সাফারি পার্কে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন ও সাফারি পার্ক পরিদর্শন করবেন।মাননীয় প্রধানমন্ত্রীর এ সফরকে সফল ও সার্থক করে তুলতে নেতৃবৃন্দ এলাকাবাসীর প্রতি উদাত্ত আহ্বান জানান।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT