খুলনা, বাংলাদেশ | ২৯শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | ১২ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  খুলনায় চড়ক পূজাকে কেন্দ্র করে তরুণীর ত্রিশূলবিদ্ধ, এলাকায় চাঞ্চল্য.
  পহেলা বৈশাখে শুভেচ্ছা জানিয়ে জনসমর্থন চাইলেন হুমায়ুন কবির
  সংসদ থেকে বিরোধীদলের ওয়াকআউট যথাযথ ছিল না: স্বরাষ্ট্রমন্ত্রী
  হাম ও হামের উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় ১০ শিশুর মৃত্যু
  মণিরামপুরের মনোহরপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে গুরুতর অভিযোগ: নিয়োগ জালিয়াতি, অর্থ আত্মসাৎ ও প্রশাসনিক ব্যর্থতা নিয়ে প্রশ্ন
  ডুমুরিয়ায় বাণিজ্যিকভাবে পেয়ারা চাষ করে স্বাবলম্বী হয়েছে কৃষক ইমন খান
  কয়রা-পাইকগাছায় আইসিডি’র ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা পেলেন ৪ হাজার মানুষ
  মনোনয়ন জমায় শক্ত বার্তা, বাগেরহাটের উন্নয়নে প্রত্যয়ে পাইলট রেনজিনা আহমেদ প্রিয়াংকা
  জুলাই শহীদ পরিবার ও যোদ্ধাদের সাথে ১১ দলীয় ঐক্যের মতবিনিময় সভা অনুষ্ঠিত
  কৃষক কার্ডে থাকবে নগদ টাকা, সঙ্গে ১০ সেবা

পহেলা বৈশাখে শুভেচ্ছা জানিয়ে জনসমর্থন চাইলেন হুমায়ুন কবির

[ccfic]

স্টাফ রিপোর্টার, খুলনা: খুলনার ডুমুরিয়া উপজেলার শোভনা ইউনিয়নের ১ নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী ও উপজেলা যুবদল নেতা হুমায়ুন কবির বাংলা নববর্ষ উপলক্ষে এলাকাবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, “পহেলা বৈশাখ বাঙালির প্রাণের উৎসব। নতুন বছরের এই সূচনালগ্নে আমি শোভনা ইউনিয়নসহ দেশবাসীর সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করছি।” তিনি আরও বলেন, নতুন বছর যেন সকলের জীবনে বয়ে আনে নতুন আশা, সম্ভাবনা ও কল্যাণের বার্তা।

হুমায়ুন কবির দীর্ঘদিন ধরে এলাকায় বিভিন্ন সামাজিক ও মানবিক কাজকর্মের সঙ্গে সম্পৃক্ত রয়েছেন। তিনি অসহায় ও দুস্থ মানুষের সহায়তা, শিক্ষামূলক কার্যক্রম এবং বিভিন্ন জনকল্যাণমূলক উদ্যোগে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন বলে এলাকাবাসীর মাঝে ব্যাপক সুনাম অর্জন করেছেন।

তিনি জানান, সব সময় এলাকার মানুষের পাশে থাকতে চান এবং তাদের সুখ-দুঃখে অংশীদার হতে বদ্ধপরিকর। আগামী নির্বাচনে মেম্বার পদে প্রার্থী হিসেবে তিনি সকলের দোয়া ও সমর্থন কামনা করেন।

এ সময় তিনি সকল ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে এলাকার উন্নয়নে কাজ করার জন্য এলাকাবাসীর প্রতি আহ্বান জানান।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT