খুলনা, বাংলাদেশ | ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  ডুমুরিয়া সদর ইউনিয়নের উন্নয়নের প্রত্যয়ে চেয়ারম্যান পদপ্রার্থী মোল্লা আবরার হোসেন সৈকতের দোয়া ও সমর্থন কামনা
  ১১ বছরের পথচলায় খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়: উৎসবের সঙ্গে নতুন স্বপ্নের অঙ্গীকার
  খর্নিয়া ইউপি নির্বাচন ঘিরে সরগরম রাজনৈতিক অঙ্গন, তৃণমূলের আলোচনায় বিএনপি নেতা শেখ শাহিনুর রহমান
  দাকোপে ৩ দিনের ভারী বৃষ্টিতে বিপর্যস্ত জনজীবন।
  ডুমুরিয়ার খর্নিয়া ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় বি এনপি নেতা আবুল কাশেম
  ‎ডুমুরিয়ায় ভদ্রানদী খননের মাটি বিক্রি সিন্ডিকেট আবারও সক্রিয়, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন বিদ্ধ জনগণ
  উখিয়ায় ইয়াবাসহ ৪ ভাই-বোন আটক
  দাকোপ উপজেলা নবগঠিত যাত্রা শিল্পী পরিষদের পরিচিতি সভা
  ডুমুরিয়ায় সরকারি রাস্তা দখল করে ভাড়াটিয়া দোকানদারদের পসরা: চরম ভোগান্তিতে চালক ও সাধারণ মানুষ
  তেরখাদায় উন্নয়ন কার্যক্রম পরিদর্শনে এমপি হেলাল, আবনালী বিলে পোনা অবমুক্ত

আজ থেকে শুরু হচ্ছে কলেজ পর্যায়ে অনলাইন ক্লাস

[ccfic]

ডেস্ক রিপোর্ট: বৈসাবি উৎসব উপলক্ষে রোববার (১২ এপ্রিল) সরকারি প্রাথমিক ও সরকারি-বেসরকারি মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকলেও কলেজ শাখার শিক্ষার্থীদের জন্য অনলাইন ক্লাস কার্যক্রম শুরু হচ্ছে।শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, অনলাইন ক্লাস নেওয়ার বিষয়ে কোনো শিক্ষাপ্রতিষ্ঠানকে বাধ্য করা হচ্ছে না। যেসব প্রতিষ্ঠানের প্রয়োজনীয় অবকাঠামো ও প্রস্তুতি রয়েছে, তারা নিজ উদ্যোগে এই কার্যক্রম চালু করতে পারবে। প্রয়োজন হলে মন্ত্রণালয় থেকে সহায়তাও দেওয়া হবে।সম্প্রতি শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন এক সংবাদ সম্মেলনে জানান, জ্বালানি সংকট মোকাবিলায় নির্বাচিত কিছু শিক্ষাপ্রতিষ্ঠানে সপ্তাহে তিনদিন অনলাইনে এবং তিনদিন সশরীরে ক্লাস পরিচালনার পরিকল্পনা নেওয়া হয়েছে। প্রাথমিকভাবে ঢাকার কয়েকটি প্রতিষ্ঠান এই পদ্ধতি চালু করবে।তিনি ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ, রেসিডেনসিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজ, রাজউক উত্তরা মডেল কলেজসহ কয়েকটি প্রতিষ্ঠানে এই কার্যক্রম চালুর ইঙ্গিত দেন।তবে শনিবার রাত পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী, কেবল ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের কলেজ শাখায় অনলাইন ক্লাস চালুর নোটিশ দেওয়া হয়েছে। প্রতিষ্ঠানটি রোববার থেকে কলেজ শিক্ষার্থীদের জন্য অনলাইন ক্লাস শুরু করছে।ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাজেদা বেগম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, সপ্তাহে তিনদিন (শনি, সোম ও বুধবার) সশরীরে এবং তিনদিন (রবি, মঙ্গল ও বৃহস্পতিবার) অনলাইনে ক্লাস অনুষ্ঠিত হবে। অনলাইন ক্লাসের রুটিন ও লিংক সংশ্লিষ্ট শিক্ষকের মাধ্যমে শিক্ষার্থীদের জানানো হবে।এদিকে, অনলাইন ক্লাস চালুর কারণে দ্বাদশ শ্রেণির প্রথমপত্রের নির্বাচনি পরীক্ষা স্থগিত করা হয়েছে। স্থগিত পরীক্ষা আগামী ১৩ এপ্রিল নির্ধারিত সময়ে অনুষ্ঠিত হবে।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT